রণবীরের সঙ্গে কি রেষারেষি? ‘টক্সিক’ পিছিয়ে যাওয়ার আসল কারণ জানালেন যশ
যশ অভিনীত ‘টক্সিক’ এবং রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবি দুটি একই সময়ে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই যশের ছবির কাজ পিছিয়ে যাওয়ায় গুঞ্জন শুরু হয় যে, বক্স অফিস যুদ্ধে হারার ভয়েই কি পিছিয়ে গেলেন কেজিএফ খ্যাত এই তারকা? তবে এবার সামনে এল আসল সত্যি।

বক্স অফিসে কি তবে একে অপরকে জায়গা ছেড়ে দিচ্ছেন দুই মহাতারকা? দক্ষিণী সুপারস্টার যশ এবং বলিউডের ‘এনার্জি বম্ব’ রণবীর সিংকে নিয়ে এখন এমনই চর্চা তুঙ্গে। যশের বহু প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ (Toxic: A Fairytale for Grown-Ups) এর মুক্তি পিছিয়ে যাওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল তবে কি রণবীরের ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে মুখোমুখি সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত? তবে যশের ঘনিষ্ঠ মহলের দাবি বলছে একেবারে উল্টো কথা।
যশ অভিনীত ‘টক্সিক’ এবং রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবি দুটি একই সময়ে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই যশের ছবির কাজ পিছিয়ে যাওয়ায় গুঞ্জন শুরু হয় যে, বক্স অফিস যুদ্ধে হারার ভয়েই কি পিছিয়ে গেলেন কেজিএফ খ্যাত এই তারকা? তবে এবার সামনে এল আসল সত্যি। যশের ঘনিষ্ঠ সুত্রে জানা গিয়েছে, রণবীরের ছবির সঙ্গে যশের কোনও ব্যক্তিগত বা পেশাগত রেষারেষি নেই। উল্টে যশ নিজে রণবীরের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির বড় ভক্ত। তিনি নাকি ‘ধুরন্ধর ২’ দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন। বাইরের জল্পনা উড়িয়ে দিয়ে সেই সূত্র থেকে জানা গিয়েছে, দুই তারকার মধ্যে কোনো প্রতিযোগিতাই নেই।
কেন পিছিয়ে গেল ‘টক্সিক’?
ছবির মুক্তি পিছনোর কারণ হিসেবে রণবীর সিং নয়, বরং বিদেশের প্রতিকূল পরিস্থিতিকেই দায়ী করছেন নির্মাতারা। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আরব আমিরশাহিতে এখন যে উত্তেজনাময় পরিবেশ তৈরি হয়েছে,সেই কারণের কথা ভেবেই পিছিয়েছে ছবি মুক্তি। ‘টক্সিক’ সিনেমাটি একটি আন্তর্জাতিক স্তরের প্রজেক্ট, তাই গ্লোবাল অডিয়েন্সকে ধরার জন্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন তাঁরা। যশ নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন যে, দর্শকদের কাছে সেরা সিনেমাটি পৌঁছে দেওয়ার জন্যই এই ধৈর্য ধরছেন তাঁরা।
গীতু মোহন্দাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় শুধু যশ নন, দেখা যাবে একঝাঁক তারকাকে। কিয়ারা আডবাণী, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়ার মতো হেভিওয়েট নামগুলো এই সিনেমার আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আগামী ৪ জুন ২০২৬-এ বিশ্বজুড়ে ইংরেজি ও বিভিন্ন ভারতীয় ভাষায় মুক্তি পাবে এই ছবি।
অন্যদিকে, রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ নিয়ে জল্পনা রয়েছে যে, প্রথম পর্বের মতো এটিও কিছু মুসলিম দেশে নিষিদ্ধ হতে পারে। তবে যশের টিম স্পষ্ট করে দিয়েছে যে, ‘টক্সিক’ পিছিয়ে যাওয়ার কারণ শুধুই আন্তর্জাতিক পরিস্থিতির অনিশ্চয়তা।
