Jute Mills in Bengal: কাকিনাড়া থেকে জগদ্দল, রোজ খুলছে কারখানা, হাজার হাজার জুটমিল শ্রমিকের মুখে ফুটল হাসি
BJP Govt West Bengal: শ্রমমন্ত্রীর প্রচেষ্টায় এক মাসের মধ্যে ১৫টি জুটমিল খুলে গিয়েছে। রাজ্যে মোট ৬৯টি জুটমিল আছে। তার মধ্যে এখনও ১০ টি জুটমিল বন্ধ আছে বলে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি জুটমিলের পাশাপাশি, হুগলির জুটমিলগুলিও খুলে যাবে শীঘ্রই।

উত্তর ২৪ পরগনা: ক্ষমতায় এলেই রাজ্যের শিল্পক্ষেত্রে আসবে বিপ্লব। ভোটের আগে এই আশ্বাস বারবার দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পর একদিকে রাজ্যে একের পর এক বিনিয়োগের খবর আসতে এসে শুরু করেছে। অন্যদিকে, দীর্ঘদিনের দুঃসময় কাটিয়ে খুলতে শুরু করেছে একের পর এক জুটমিল। উত্তর ২৪ পরগনায় ইতিমধ্যেই বেশ কয়েকটি জুটমিল খুলে গিয়েছে।
শ্রমমন্ত্রীর প্রচেষ্টায় এক মাসের মধ্যে ১৫টি জুটমিল খুলে গিয়েছে। রাজ্যে মোট ৬৯টি জুটমিল আছে। তার মধ্যে এখনও ১০ টি জুটমিল বন্ধ আছে বলে জানা গিয়েছে।
১. কাকিনাড়া জুটমিল (গত সপ্তাহ থেকে উৎপাদন শুরু হয়েছে)। শ্রমিক সংখ্যা ৩০০০ জন।
২.অ্যালায়েন্স জুটমিল (উৎপাদন চলছে)। শ্রমিক সংখ্যা ৩০০০ জন।
৩. অ্যাংগলো ইন্ডিয়া জুটমিল (উৎপাদন চলছে)। শ্রমিক সংখ্যা ৩৫০৯ জন।
৪. জগদ্দল জুটমিল (মিলের যন্ত্রাংশের কাজ চলছে)। আগামী সোমবার থেকে উৎপাদন শুরু হবে। শ্রমিক সংখ্যা, ৪০০০ জন।
৫. নৈহাটি জুটমিল (উৎপাদন শুরু হয়েছে)। শ্রমিক সংখ্যা ৩৫০০।
৬. অ্যাম্পায়ার জুটমিল (মিল খোলার পর যন্ত্রাংশের কাজ চলছে। আগামী ৭দিনের মধ্যে উৎপাদন শুরু হবে। শ্রমিক সংখ্যা ৩২০০ জন।
৭. ওইমকো জুটমিল ৫ দিনের মধ্যে উৎপাদন শুরু হবে। শ্রমিক সংখ্যা ২৭০০ জন।
৮. ভারত জুটমিল। ৭ দিনের মধ্যে উৎপাদন শুরু হবে।
৯. লুমটেক্স জুটমিল। যন্ত্রাংশের কাজ চলছে। ৫ দিনের মধ্যে উৎপাদন শুরু হবে।
আগামী দু-দিনের মধ্যে আরও দুটি জুটমিল খুলে যাবে বলে শ্রমমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এই নিয়ে মোট ১৩টি জুট মিল খুলল। আর আগামী দু’দিনের মধ্যে আরও দুটি জুট মিল খুলে গেল। এই নিয়ে মোট ১৫টি জুটমিল খুলছে রাজ্য জুড়ে।
শ্রমমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, রাজ্য়ের সবকটি জুটমিল খুলে দেওয়া হবে শীঘ্রই। তিনি বলেন, মালিকপক্ষকে আমরা বোঝাতে পেরেছি যে আমরা সরকারের পাশে আছি। শ্রমিকদেরও পাশে থাকার বার্তা দিয়েছি। অন্যদিকে, পরপর কারখানা খুলে যাওয়ায় হাসি ফুটেছে হাজার হাজার শ্রমিকের মুখে। তাঁরা বলছেন, “এই সরকারের উদ্যোগে আমরা খুশি।”
