AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Group Clash: ‘ঘরে সবাই নামাজ পড়ছিল তখনই…’, তৃণমূল নেতার সঙ্গে ভয়াবহ ঘটনা

Hingalganj: শনিবার হিঙ্গলগঞ্জের পাটলিখানপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত হন তৃণমূলের এক অনুগামী। সেই সময় অভিযোগের তির ছিল স্থানীয় তৃণমূল নেতা পিন্টু মোল্লা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। রবিবার পিন্টু মোল্লার ভাই মুসা মোল্লার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা পরে অপর গোষ্ঠীর কর্মী সমর্থকরা বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ।

TMC Group Clash: 'ঘরে সবাই নামাজ পড়ছিল তখনই...', তৃণমূল নেতার সঙ্গে ভয়াবহ ঘটনা
তপ্ত গ্রামImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2026 | 9:09 AM
Share

হিঙ্গলগঞ্জ: ভোটের আগে তুমুল গোষ্ঠী কোন্দল শাসক দলের অন্দরে। এমনকী তৃণমূল নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। জানা যাচ্ছে, তৃণমূল নেতা পিন্টু মোল্লার ভাই মুসা মোল্লার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ঘটনা।

কেন এই ঘটনা?

শনিবার হিঙ্গলগঞ্জের পাটলিখানপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত হন তৃণমূলের এক অনুগামী। সেই সময় অভিযোগের তির ছিল স্থানীয় তৃণমূল নেতা পিন্টু মোল্লা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। রবিবার পিন্টু মোল্লার ভাই মুসা মোল্লার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা পরে অপর গোষ্ঠীর কর্মী সমর্থকরা বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ।

মুসা মোল্লার মা বলেন, “আমি জানি ছোট-ছোট বাচ্চারা ছিল। ঘরে সবাই নামাজ পড়ছিল। সেই সময়ই আগুন লাগিয়ে দেয়। কারও যদি কিছু হত তাহলে কী হবে? আমরা চাই তদন্ত হোক। আমি ডায়েরেক্ট নাম বলছি, আবদুল্লা রহমান টুনটুনি এই কাজ করছে। ওরা সমাজবিরোধী। ” তৃণমূল নেতা পিন্টু মোল্লা বলেন, “যাঁরা গতকাল আমার সঙ্গে ঝামেলা করেছিল তাঁরা এখন তৃণমূল বলে দাবি করছে। অথচ পঞ্চায়েত নির্বাচনে এরা সিপিএম আইএসএফ করেছিল। তৃণমূলকে আমরা বাঁচিয়ে রেখেছি। এখন এরাই আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। যে ঘরে ছোট ভাইয়ের গাড়ি ছিল ওইখানে আগুন লাগিয়ে দিয়েছে।”

Follow Us
হাওয়াই চটি পরেই প্রচার সারছেন সায়ন্তিকা, পছন্দের পোশাক কী?
হাওয়াই চটি পরেই প্রচার সারছেন সায়ন্তিকা, পছন্দের পোশাক কী?
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?