AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Seikh Sahajahan: কোর্টে যাওয়ার সময় মাঝ পথেই ধাক্কা ট্রাকের, শাহজাহানের বিরুদ্ধে কী এমন সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ভোলা?

মূলত, ভোলানাথ এক সময় শাহজাহানের সঙ্গী ছিলেন। পরে তাঁর সঙ্গে অনৈতিক কাজ নিয়ে বিরোধ হয়। অভিযোগ, ২০২১ সালে শাহজাহান বাড়ি ভাঙচুর করায় ভোলানাথের। ভয়ে বেশ কিছুদিন বাড়ি ছাড়া ছিলেন তিনি। শাহজাহান গ্রেফতার হওয়ার পর এলাকায় ফিরেছিলেন ভোলা। আজ এই ঘটনার পরই মুখ খুলেছেন ভোলার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ।

Seikh Sahajahan: কোর্টে যাওয়ার সময় মাঝ পথেই ধাক্কা ট্রাকের, শাহজাহানের বিরুদ্ধে কী এমন সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ভোলা?
কেন ভোলার গাড়িতে দুর্ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 10, 2025 | 4:34 PM
Share

সন্দেশখালি: যাচ্ছিলেন বসিরহাট আদালতে। সঙ্গে ছিলেন ছেলে। সাক্ষ্য দিতেন সন্দেশখালির ‘বাদশা’ শেখ শাহজাহানের বিরুদ্ধে। কিন্তু তার আগেই পথেই ধাক্কা মারল দশ চাকার ট্রাক। আর মুহূর্তে সব শেষ। মৃত্যু হল সাক্ষী ভোলা ঘোষের ছেলের। তবে কপাল জোরে প্রাণে বাঁচলেন তিনি। বিরোধীরা বিষয়টিকে মোটেও স্রেফ দুর্ঘটনা হিসাবে দেখছে না। বিজেপির পরিষ্কার বক্তব্য, পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা করা হয়েছে তাঁকে। এরপরই রাজনীতির অন্দরে ঘুরছে একটাই প্রশ্ন, আজ আদালতে ভোলা শাহজাহানের বিরুদ্ধে কোন-কোন মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন?

কোন মামলার সাক্ষী ছিলেন?

রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের। তারপর তাঁর বাড়িতে এসে হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় বাহিনীকে। পরে বিস্তর খড়কুটো পুড়িয়ে পুলিশ গ্রেফতার করে তাঁকে। এই মুহূর্তে শাহজাহানের মাথায় ঝুলছে একাধিক মামলা। ইডি-সিবিআই সহ একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। বুধবার শাহাজনের দায়ের করা একটি মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন ভোলা। অভিযোগ এই মামলাটি মিথ্যা। আর তখনই এমন ঘটনা ঘটেছে।

মূলত, ভোলানাথ এক সময় শাহজাহানের সঙ্গী ছিলেন। পরে তাঁর সঙ্গে অনৈতিক কাজ নিয়ে বিরোধ হয়। অভিযোগ, ২০২১ সালে শাহজাহান বাড়ি ভাঙচুর করায় ভোলানাথের। ভয়ে বেশ কিছুদিন বাড়ি ছাড়া ছিলেন তিনি। শাহজাহান গ্রেফতার হওয়ার পর এলাকায় ফিরেছিলেন ভোলা। আজ এই ঘটনার পরই মুখ খুলেছেন ভোলার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ। তাঁর পরিষ্কার বক্তব্য, এটা নিছক দুর্ঘটনা নয়। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

এখানে উল্লেখ্য, বুধবার ন্যাজোটের কাছে বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে ভোলার গাড়িতে ধাক্কা মারে একটি দশ চাকার ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়ির চালক শাহানুরের। কিন্তু বেঁচে যান ভোলা। এই ঘটনার পরই বিজেপির দাবি, ইচ্ছাকৃত এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। নয়ত ট্রাক চালক ধাক্কা মারার পর কীভাবে বাইকে চড়ে পালিয়ে গেলেন? একটি বাইকই বা এল কোথা থেকে?

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?