AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol: তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ব্যাপক হাতাহাতি, কাউন্সিলরকে আটক করল পুলিশ

Asansol: রবিবার আসানসোল পৌরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ জামির কুরেসির বাড়ির সামনে কোনও অনুষ্ঠানের অছিলায় রান্নার বাসন রেখে দেওয়া হয়। বাড়ির যাতায়াতে বাধার সৃষ্টি হয়।

Asansol: তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ব্যাপক হাতাহাতি, কাউন্সিলরকে আটক করল পুলিশ
তৃণমূলের গোষ্ঠীকোন্দল Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 27, 2025 | 11:00 AM
Share

 আসানসোল: ফের কুলটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।  একদিকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামী অন্যদিকে বর্তমান তৃণমূল কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট ও তাঁদের অনুগামী। প্রকাশ্যে হাতাহাতি, মারপিট।  ইতিমধ্যেই তৃণমূল কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। ফের কুলটিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

রবিবার আসানসোল পৌরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ জামির কুরেসির বাড়ির সামনে কোনও অনুষ্ঠানের অছিলায় রান্নার বাসন রেখে দেওয়া হয়। বাড়ির যাতায়াতে বাধার সৃষ্টি হয়। ওয়ার্ড প্রেসিডেন্ট জানতে পারেন এই ঘটনাটি ঘটিয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন ও তাঁর অনুগামীরা। অথচ প্রাক্তন কাউন্সিলরের বাড়ি অন্য এলাকায়। এই নিয়ে বড় অশান্তি হতে পারে আশঙ্কা করে ওয়ার্ড প্রেসিডেন্ট জামির ঘটনার কথা জানান, বর্তমান তৃণমূল কাউন্সিলর নাদিম আখতারকে।

তিনি কুলটি পুলিশের সাহায্য নেন। পুলিশ রান্নার বড় বড় বাসন, ড্রাম সেখান থেকে সরিয়ে দেয়। অভিযোগ, এরপরেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দলবল নিয়ে এসে হামলা চালায় ওয়ার্ড প্রেসিডেন্ট জামির কুরেশি, বর্তমান কাউন্সিলর নাদিম আখতার, তৃণমূল-সহ সম্পাদক জামসেদ নাসরির ওপর। তাঁদের নীচু পাড়া এলাকায় বাড়িতেও ইট পাটকেল ছোড়া হয়। যে ঘটনা সিসি ক্যামেরাবন্দি হয়।

অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন ও তার দলবল লাঠি পেট্রোল বোমা নিয়েও হামলা চালিয়েছে। যদিও ভাইরাল ভিডিয়োতে শুধু হাতাহাতি করতে দেখা গেছে দু’পক্ষকে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেনকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, ২০২২ সালে আসানসোল পৌরনিগমের ভোটে আখতার হোসেন পেয়েছিলেন তৃণমূলের টিকিট। তার আগেও তিনি তৃণমূল কাউন্সিলর ছিলেন ওই ওয়ার্ডে। আখতারের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান নাদিম আখতার। কিন্তু নির্বাচনের ফলাফলে দেখা যায় তৃণমূল প্রার্থী আখতারকে হারিয়ে দিয়েছেন নাদিম। নাদিম কাউন্সিলর হওয়ার পর তৃণমূলে যোগ দেন। তারপর থেকেই বর্তমান কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলরের লাগাতার ঝামেলা অশান্তি চলছেই বলে অভিযোগ।

যদিও নাদিম আখতারের দাবি, তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী। তাই শুধু কাউন্সিলর নন তাকে তৃণমূল কংগ্রেস থেকে কুলটি ব্লকের মাইনরিটি সেলের সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছে। বরং প্রায়দিনই দল বিরোধী কাজ করে বেরাচ্ছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন। আখতারকে আটক করা হলেও যুযুধান দু’পক্ষের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। রয়েছে পুলিশ পিকেটিং।

Follow Us
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন