Surjya Kanta Mishra: এবারের ভোটে সর্বশক্তি দিয়ে নামছে CPM, প্রার্থীর প্রচারে বহুদিন পর ফের ময়দানে সূর্যকান্ত
Ghatal: সক্রিয় রাজনীতিতে এখন আর দেখা যায় না সূর্যবাবুকে। বাম আমলে তিনি ছিলেন স্বাস্থ্য মন্ত্রী। স্বাস্থ্য দফতরের পাশাপাশি জৈব প্রযুক্তি দফতর ও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন তিনি। তবে ইদানিয়য়কালে সক্রিয়ভাবে তাঁকে আর দেখা যায় না রাজনীতিতে।

ঘাটাল: শূন্যের খড়া কাটেনি বামেদের। না বিধানসভা না লোকসভা কোথাও কোনও সাংসদ বা বিধায়ক নেই বাংলায় ৩৪ বছর রাজত্ব করা এক সময়ের এই শাসকদলের। কিন্তু ছাব্বিশে কী হবে? বামফ্রন্টের সেই শূন্যের গেরো কাটাতে এবার ময়দানে নামছেন ছিয়াশি বছরের বিমান বসু। শুধু বিমান একা নন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রও এখন নামলেন প্রচারে।
সক্রিয় রাজনীতিতে এখন আর দেখা যায় না সূর্যবাবুকে। বাম আমলে তিনি ছিলেন স্বাস্থ্য মন্ত্রী। স্বাস্থ্য দফতরের পাশাপাশি জৈব প্রযুক্তি দফতর ও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন তিনি। তবে ইদানিয়য়কালে সক্রিয়ভাবে তাঁকে আর দেখা যায় না রাজনীতিতে। ২০২৪-এর লোকসভা ভোটের সময়ও তাঁকে প্রচারে দেখা যায়নি। তবে ছাব্বিশের নির্বাচন যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে যখন বর্ষীয়ান এই বাম নেতারা নামছেন প্রচারে।
সোমবার ঘাটালের নির্বাচনী প্রচারে যান সূর্যকান্ত মিশ্র। ঘাটাল বিধানসভার সিপিআইএম প্রার্থী শান্তিনাথ সাতিকের সমর্থনে ঘাটাল টাউন হলে আজ একটি দলীয় নেতৃত্বদের নিয়ে কর্মীসভার আয়োজন করা হয়। সেই কর্মী সভা শেষে সিপিএম প্রার্থীর শান্তিনাথ সাতিকের সর্মথনে ঘাটাল শহরে মিছিলে হাঁটলেন সূর্যকান্ত মিশ্র। টাউন হল থেকে মিছিল শুরু করে বিদ্যাসাগর সেতু হয়ে ঘাটালের সেন্টাল বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় এ দিনের এই মিছিল। কড়া ভাষায় বিজেপি তৃণমূলকে একযোগে আক্রমণ করেন তিনি। বলেন, “বিজেপি-তৃণমূল এরা সাম্রাজ্যবাদী শক্তি। এদের সম্পর্ক এক। এটা না বুঝতে পারলে আর কিছু করার নেই। বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে লড়াই আলাদা নয়। তাই এদের বিরুদ্ধে লড়তে হবে।”
