AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal: ICU তে বেড সীমিত, যুবতীর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগে ধুন্ধুমার, ছুটে এলেন বিধায়ক

Ghatal Hospital: আইসিইউ শয্যা প্রস্তুত করতে দেরি হওয়াতেই এই পরিণতি, পরিবারের এই অভিযোগের জবাবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আইসিইউ (ICU)-র আসন সংখ্যা সীমিত। ফলে তড়িঘড়ি বেড প্রস্তুত করতে সামান্য কিছু সময় লেগেছিল। তবে চিকিৎসকরা রোগীকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন বলে দাবি কর্তৃপক্ষের।

Ghatal: ICU তে বেড সীমিত, যুবতীর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগে ধুন্ধুমার, ছুটে এলেন বিধায়ক
মৃতের আত্মীয়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 25, 2026 | 11:30 AM
Share

পশ্চিম মেদিনীপুর: এক যুবতীর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তপ্ত ঘাটাল মহকুমা হাসপাতাল। হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম মোনালিসা খাটুয়া (২৬)। তাঁর বাড়ি চন্দ্রকোণার বালা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরেই থ্যালাসেমিয়া রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবক্ষয় ঘটলে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। সেখানে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আইসিইউ শয্যা প্রস্তুত করতে দেরি হওয়াতেই এই পরিণতি, পরিবারের এই অভিযোগের জবাবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আইসিইউ (ICU)-র আসন সংখ্যা সীমিত। ফলে তড়িঘড়ি বেড প্রস্তুত করতে সামান্য কিছু সময় লেগেছিল। তবে চিকিৎসকরা রোগীকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন বলে দাবি কর্তৃপক্ষের।

ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা ও ক্ষোভের আবহে স্থানীয় বিধায়ক জানিয়েছেন, দ্রুত ঘাটাল মহকুমা হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা আরও উন্নত করা হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়ানো যায়। খবর পেয়ে হাসপাতালে আসেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। তিনি মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দ্রুত আরও নার্স ও চিকিৎসক দিয়ে হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার চেষ্টা করা হবে। রোগীরা যাতে পরিষেবা পেতে কোনও অসুবিধার সম্মুখীন না হন, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। যদিও এ বিষয়ে ঘাটাল হাসপাতাল সুপার মহেশ্বর মান্ডি বলেন,  “কোন চিকিৎসার গাফিলতি হয়নি।” এবিষয়ে কোন লিখিত অভিযোগ হয়নি।

Follow Us