AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG e-KYC: গ্যাসের KYC-র নামে হচ্ছেটা কী? গ্যাস অফিস সামনে এল ভয়ঙ্কর অভিযোগ

LPG e-KYC Mandatory: উপভোক্তাদের অভিযোগ, কেওয়াইসি করাতে এলেই বাধ্যতামূলকভাবে নতুন পাইপ ও অন্যান্য সরঞ্জাম কিনতে বাধ্য করা হচ্ছে। 'উজ্জ্বলা' যোজনার গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১,২০০ টাকা এবং সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে চাওয়া হচ্ছে ৮০০ টাকা।

LPG e-KYC: গ্যাসের KYC-র নামে হচ্ছেটা কী? গ্যাস অফিস সামনে এল ভয়ঙ্কর অভিযোগ
গ্যাস অফিসে বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2026 | 4:19 PM
Share

মেদিনীপুর: গ্যাসের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে সরকার। এলপিজি গ্রাহকদের গ্যাসের সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে ই-কেওয়াইসি করাতেই হবে। নির্দিষ্ট দিনের মধ্যে নথি জমা না দিলে গ্যাসে ভর্তুকি পেতে সমস্যা হতে পারে। ই-কেওয়াইসি জমা না দিলে রান্নার গ্যাসের জন্য বাড়তি টাকা দিতে হবে গ্রাহকদের। এই নিয়ে গ্রাহকদের মনে উৎকন্ঠা। তাই এখন জমছে kYC করানোর ভিড়।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি (e-KYC) করানোর অজুহাতে জোর করে পাইপ, রেগুলেটর সহ একাধিক সরঞ্জাম বিক্রির গুরুতর অভিযোগ উঠল গ্যাস এজেন্সির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ইন্ডিয়ান গ্যাসের দুটি শাখায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হওয়ার পাশাপাশি অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে এজেন্সির সামনে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রাহকরা।

উপভোক্তাদের অভিযোগ, কেওয়াইসি করাতে এলেই বাধ্যতামূলকভাবে নতুন পাইপ ও অন্যান্য সরঞ্জাম কিনতে বাধ্য করা হচ্ছে। ‘উজ্জ্বলা’ যোজনার গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১,২০০ টাকা এবং সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে চাওয়া হচ্ছে ৮০০ টাকা। অভিযোগ, টাকা না দিলে বা এই সরঞ্জামগুলি না কিনলে কেওয়াইসি-র কাজ করা হচ্ছে না এবং গ্রাহকদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে গ্যাস অফিসের আধিকারিকরা জানিয়েছেন, পাইপ বা সরঞ্জাম কেনা কোনওভাবেই বাধ্যতামূলক নয়। তবে কর্তাদের এই দাবির সাথে বাস্তব পরিস্থিতির মিল পাচ্ছেন না গ্রাহকরা। তাঁদের সাফ বক্তব্য, মুখে না বললেও বাস্তবে জিনিস না কিনলে কাজই করা হচ্ছে না। কেওয়াইসি-র নামে এই ধরনের অর্থ আদায় ও অহেতুক হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!