AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Leader Nirmal Ghosh: নাম বিভ্রাটেই যত ঝামেলা! ঋতব্রতদের বৈঠকে ডাক পড়েছিল এই নির্মল ঘোষের, চেনেন এই তৃণমূল নেতাকে?

Nirmal Ghosh of Medinipur: কিন্তু এত তরজা, বিতর্কের মধ্যেও বিশেষ মুখ খুলতে চাননি পশ্চিম মেদিনীপুরের নির্মল ঘোষ। তাঁর সাফ কথা, যা বলার রাজ্যের নেতারা বলবেন। তবে তিনি সাধারণ মানুষের স্বার্থে বর্তমান সরকারের পাশে থেকে কাজ করতে চান।

TMC Leader Nirmal Ghosh: নাম বিভ্রাটেই যত ঝামেলা! ঋতব্রতদের বৈঠকে ডাক পড়েছিল এই নির্মল ঘোষের, চেনেন এই তৃণমূল নেতাকে?
কী বলছেন নির্মল ঘোষ? Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 12, 2026 | 10:44 AM
Share

পশ্চিম মেদিনীপুর: ঋতব্রতদের বৈঠকে ঢুকে পড়েছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। যদিও তাঁর উপস্থিতিতে রীতিমতো অস্বস্তিতে ঋত শিবির। তাঁদের দাবি, নির্মল অনাহুত। তাঁকে ডাকাই হয়নি। সোজা কথা, বিনা আমন্ত্রণেই তিনি নাকি চলে এসেছিলেন। এ নিয়ে চাপানউতোরের মধ্যেই শোনা যায় গোটা ঘটনার নেপথ্যে নাকি রয়েছে নাম বিভ্রাট। আসলে ডাকা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা নির্মল ঘোষকে, কিন্তু আসরে দেখা যায় পানিহাটির প্রাক্তন বিধায়ককে। 

কিন্তু এত তরজা, বিতর্কের মধ্যেও বিশেষ মুখ খুলতে চাননি পশ্চিম মেদিনীপুরের নির্মল ঘোষ। তাঁর সাফ কথা, যা বলার রাজ্যের নেতারা বলবেন। তবে তিনি সাধারণ মানুষের স্বার্থে বর্তমান সরকারের পাশে থেকে কাজ করতে চান। আগে দলের অন্দরে তাঁর অবস্থান নিয়ে রীতিমতো আক্ষেপের সুরও শোনা যায় নির্মলের গলায়। তাঁর স্পষ্ট অভিযোগ, আগে তৃণমূলে যতদিন ছিলেন ততদিন কোথাও সঠিক সম্মান পাননি। মানুষের সঙ্গে থেকে কাজ করার স্বার্থেই তিনি ঋতব্রত তৃণমূলে যোগদান করেছেন। কিন্তু আগামীতে গিয়ে তাঁকে পদ্ম শিবিরে দেখা যাবে? উত্তর যদিও সময়ের হাতেই ছাড়ছেন নির্মল। বলছেন, “শুভেন্দু অধিকারীর উন্নয়নের সঙ্গে আছি। সরকারি দলের উন্নয়নের সঙ্গে থেকেই মানুষের সেবা করতে চাই।”  

এককালে কংগ্রেসী হিসাবে পরিচিতি ছিল এলাকায়। ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ছিলেন তৃণমূলের জেলা কমিটিতেও। পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি হন এই নির্মল ঘোষ। তাঁরই শনিবার ডাক পড়েছিল ঋতব্রতদের বৈঠকে। আর সেখানেই নাম বিভ্রাটের জেরে রাতারাতি চলে এলেন প্রচারের আলোয়। যদিও তিনি ছিলেন শনিবারের বৈঠকে। 

Follow Us
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান