AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Party Office: চাবি দিয়ে তালা খুলে TMC পার্টি অফিসে ঢুকে পড়লেন লোকজন, ঘরের ভিতর থেকে যা পাওয়া গেল ভাবনার বাইরে

Kolkata: এ দিকে, বন্যার সময় প্রতিবার সাধারণ মানুষের ঘর ভেঙে যায়। এক বুক গলা জলে দাঁড়িয়ে ত্রাণ নেওয়ার সেই ছবি আগেই ভাইরাল হয়ে গিয়েছে। আজ স্থানীয় বাসিন্দারা হানা দেন তৃণমূলের পার্টি অফিসে। সেখান থেকে বন্যার সময়ের ত্রাণ সামগ্রী উদ্ধার হয়।

TMC Party Office: চাবি দিয়ে তালা খুলে TMC পার্টি অফিসে ঢুকে পড়লেন লোকজন, ঘরের ভিতর থেকে যা পাওয়া গেল ভাবনার বাইরে
ত্রাণ উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 08, 2026 | 4:20 PM
Share

ঘাটাল: বর্ষাকালে আরামবাগ, ঘাটাল সহ একাধিক জায়গা জলে ডুবে যায়। বন্যা যাঁদের কাছে নতুন কিছু নয়। প্রতিবছর বৃষ্টি বাড়ছে যাঁদের ঘর-বাড়ি ডুবে যায় জলে। নিঃস্ব হয়ে ফেরেন তাঁরা। ত্রাণ বিলি নিয়ে কম অভিযোগ ছিল না। তৎকালীন শাসক তৃণমূলের বিরুদ্ধে কম অভিযোগ ওঠেনি। ত্রাণ চুরির মতো অভিযোগে বিদ্ধ হয়েছেন তাঁরা। এবার পাসা পাল্টে যেতেই তৃণমূল পার্টি অফিসে হানা স্থানীয়দের। আর তখনই চক্ষু-চড়কগাছ। সাংসদ দেবের দেওয়া ত্রাণ বিলিই করেনি তৃণমূল। পার্টি অফিস থেকে উদ্ধার বস্তা বস্তা ত্রাণসামগ্রী।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের মধ্য থেকে উদ্ধার হয়েছে বিলিবন্টন না হওয়া সাংসদ তহবিলের ত্রাণ সামগ্রী ও তৃণমূলের পোস্টার ব্যানার হোডিং। এছাড়াও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। ২০২১ এবং ২০২৫ এর বন্যার বন্যার সময় ত্রিপল এবং যাঁদের বাড়ি ভেঙে গিয়েছিল তাঁদের দেওয়ার রান্নার সরঞ্জাম উদ্ধার। কেন এই সামগ্রী দেওয়া হত না ? উঠছে সেই প্রশ্ন।

এ দিকে, বন্যার সময় প্রতিবার সাধারণ মানুষের ঘর ভেঙে যায়। এক বুক গলা জলে দাঁড়িয়ে ত্রাণ নেওয়ার সেই ছবি আগেই ভাইরাল হয়ে গিয়েছে। আজ স্থানীয় বাসিন্দারা হানা দেন তৃণমূলের পার্টি অফিসে। সেখান থেকে বন্যার সময়ের ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। যাকে ঘিরে শুরু শোরগোল। তবে এবিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “তৃণমূল পার্টি অফিস থেকে বহু ত্রাণ সামগ্রী পাওয়া গেছে। ত্রিপল, চাল থেকে প্রচুর জিনিস পাওয়া গেছে। সরকারি মালপত্র জনগণের নাম করে লুট করা হয়েছে।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?