AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিভি ৯ বাংলার খবরের জের, BDO অফিসে এসে আবাসের টাকা ফেরালেন TMC নেতা

Awas Yojona: শেষ পর্যন্ত বিডিও-র নির্দেশেই সোমবার ৬০ হাজার টাকা বিডিও অফিসে এসে ফেরত দিয়ে যান তৃণমূল নেতা তপন মণ্ডল। যদিও ক্ষোভ যে তাঁর নেই এমনটা নয়। তাঁর দাবি, তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। সে কারণেই তাঁর সঙ্গে এমনটা হল।

টিভি ৯ বাংলার খবরের জের, BDO অফিসে এসে আবাসের টাকা ফেরালেন TMC নেতা
চর্চা রাজনৈতিক মহলে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 14, 2025 | 2:38 PM
Share

চন্দ্রকোনা: টিভি ৯ বাংলার খবরের জের। খবর প্রকাশ হতেই নড়েচড়ে বসল প্রশাসন। আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ফেরত দিলেন তৃণমূল নেতা। ঘটনাকে ঘিরে এখন জোর চর্চা পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে। গত ১২ তারিখ প্রথম খবরটি প্রকাশ্যে আসে। অভিযোগ, বড় পাকা বাড়ি থাকার পরেও চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের খুড়শি গ্রামের তৃণমূল নেতা তপন মণ্ডল বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন। বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও পেয়ে গিয়েছিলেন। সেই খবর জানাজানি হতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়ে যায়। 

কড়া আক্রমণ ধেয়ে আসতে থাকে বিরোধী শিবিরের তরফে। বিতর্কের মুখে পড়ে ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোটা বিষয় খোঁজ-খবর নেওয়ার কথা বলেছিলেন। প্রয়োজনে বিডিও-কে জানানোর কথাও শোনা যায় তার মুখে। এ নিয়ে চর্চা চলছিলই। শেষ পর্যন্ত নড়েসড়ে বসে প্রশাসন। তৎপর হন দু’নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক। 

শেষ পর্যন্ত বিডিও-র নির্দেশেই সোমবার ৬০ হাজার টাকা বিডিও অফিসে এসে ফেরত দিয়ে যান তৃণমূল নেতা তপন মণ্ডল। যদিও ক্ষোভ যে তাঁর নেই এমনটা নয়। তাঁর দাবি, তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। সে কারণেই তাঁর সঙ্গে এমনটা হল। ঘটনা প্রসঙ্গে বিডিও উৎপল পাইক বলেন, সার্ভের সময় উপভোক্তা ভুল বাড়ি দেখিয়েছিল। তাতেই সমস্যা হয়েছিল। কিন্তু, ইচ্ছাকৃতভাবে ভবিষ্যতে যদিও কেউ একই ধরনের ঘটনা ঘটান তাহলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা