Mamata Banerjee: ‘বলতেও লজ্জা লাগে…’, শ্রীময়ীর ঘটনায় সুর চড়ালেন মমতা
Sreemoyee Chattoraj: কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী অভিযোগ করেন, তিনি শুটিং সেরে যখন ফিরছিলেন, সেই সময় তাঁর গাড়ি থামিয়ে হেনস্থা করা হয়। তিনি অভিযোগ, করেন, শুধুমাত্র গাড়িই চেক করা হয়নি, তাঁর ব্যাগ খুলে স্যানিটারি ন্যাপকিন সহ সব বের করা হয়েছে। মহিলা পুলিশ কেন এই তল্লাশি চালানো না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

বর্ধমান: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আগেও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার সাধারণ ভোটারদের সতর্ক করে বলেছেন, কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় মহিলাদের গায়ে হাতে দিতে পারে। আর এবার অভিনেত্রী শ্রীময়ীর ঘটনা উল্লেখ করে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার রাতে অভিনেত্রী তথা বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী অভিযোগ করেন, তিনি শুটিং সেরে যখন ফিরছিলেন, সেই সময় তাঁর গাড়ি থামিয়ে হেনস্থা করা হয়। তিনি অভিযোগ, করেন, শুধুমাত্র গাড়িই চেক করা হয়নি, তাঁর ব্যাগ খুলে স্যানিটারি ন্যাপকিন সহ সব বের করা হয়েছে। মহিলা পুলিশ কেন এই তল্লাশি চালানো না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। পুরো ঘটনার জন্য নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শ্রীময়ী।
রবিবার বর্ধমানের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “মেয়েদের শরীর চেক করা হচ্ছে। গতকালই কাঞ্চনের বউকে হেনস্থা করা হয়েছে। চেক করার নাম করে মেয়েদের ব্যাগে কী কী আছে, মেয়েদের ব্যবহৃত জিনিস… বলতে লজ্জা করে, সেগুলোও টেনে টেনে বের করা হয়েছে।” আরও এক বর্ধিষ্ণু পরিবারের মহিলাকে এভাবেই হেনস্থা করা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
মমতার এই অভিযোগে তিনি কড়া প্রতিক্রিয়া বিজেপির। বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, “ওঁর বিশ্রামের প্রয়োজন। নিত্য নতুন ন্যারেটিভ তৈরি করছেন। মা বোনদের বিদেশে যেতে হলে তাঁদের ব্যাগও চেক করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় হেনস্থা করার মাস্টারপিস।”
