AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Satarup Ghosh: ‘২২ হাজার টাকা কম করে মাইনে, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করব’, বামেরা ক্ষমতায় এলে কী করবে প্রতিশ্রুতি শতরূপের

CPM: এ দিন, খন্ডঘোষ বিধানসভায় তৃণমূল প্রার্থী নিয়ে তুমুল গোষ্ঠী বিক্ষোভ প্রসঙ্গে শতরূপ বলেন, "নীতির জন্য কেউ তৃণমূল করে না। তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদের আবেদন, আপনার লড়াই করবেন, বিরোধীদের অফিস ভাঙবেন, আপনার নেতারা বালিচুরির কোটি কোটি টাকার মালিক হবেন।

Satarup Ghosh: '২২ হাজার টাকা কম করে মাইনে, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করব', বামেরা ক্ষমতায় এলে কী করবে প্রতিশ্রুতি শতরূপের
শতরূপ ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 11:29 PM
Share

বর্ধমান: ভোটের প্রচারে বর্ধমানে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ সিপিএম নেতা শতরূপ ঘোষের। কটাক্ষ করে তিনি বলেন, “গালগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দিতে পারে। তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না।” সোমবার পূর্ব বর্ধমানের খন্ডঘোষের বোঁয়াইচণ্ডীতে সিপিএমের নির্বাচনী জনসভায় কথাগুলি বলেন বাম নেতা শতরূপ ঘোষ। সঙ্গে, খণ্ডঘোষ আসন জিততে হবে বলেই বলেছেন শতরূপ। শুধু এখানেই শেষ নয়, বামেরা এলে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা হবে বলেও আশ্বাস শতরূপের।

রুজি রুটির পক্ষে সওয়াল করে তিনি বলেন, “মোদী রামমন্দির গড়ছেন। মমতা জগন্নাথ মন্দির গড়ছেন, হুমায়ুন বাবরি মসজিদ গড়ছেন। আর বেকার ছেলেমেয়েরা ঘরে বসে এগুলো দেখবেন তারপর ওই মন্দির-মসজিদে বাটি হাতে ভিক্ষা করবেন।” তিনি আরও বলেন, “শূন্যের গেরো ফেরো কাটানো আমাদের লক্ষ্য নয়, লক্ষ্য বামপন্থীদের গুরুত্ব বাড়ানো। সংখ্যা তো মানুষ ঠিক করবেন।” তখনই শতরূপ বলেন, “আমরা কতগুলো কাজের জন্য বিধানসভায় যেতে চাই। প্রথম হল চুক্তিভিত্তিক কর্মচারি রয়েছেন পঞ্চায়েত পুরসভায়। আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী যাঁরা রয়েছেন তাঁদের চাকরি এক বছরের মধ্যে স্থায়ী করব বামপন্থীরা। অন্তত পক্ষে ২২ হাজার টাকা মাস মাইনে দেব।

এ দিন, খন্ডঘোষ বিধানসভায় তৃণমূল প্রার্থী নিয়ে তুমুল গোষ্ঠী বিক্ষোভ প্রসঙ্গে শতরূপ বলেন, “নীতির জন্য কেউ তৃণমূল করে না। তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদের আবেদন, আপনার লড়াই করবেন, বিরোধীদের অফিস ভাঙবেন, আপনার নেতারা বালিচুরির কোটি কোটি টাকার মালিক হবেন। এই জীবন কি আপনারা চান?” আত্মবিশ্বাসী সিপিএম নেতা বলেন, “রাজ্যে ২৯৪টা আসন আছে। সোজা কথা সোজা ভাবে বলছি। এতগুলো আসনে জিতব না পাঁচ বছরের বাচ্চাও জানে। তবে প্রতিটা আসনে ভোট আরও অনেক বাড়বে। তবে অনেক আসনে জিতব। আর তাই যদি ভাল সংখ্যক আসন নিয়ে বিধানসভায় যেতেই হয় তাহলে খন্ডঘোষ বিধানসভার আসন আমাদের জিততে হবেই।

তিনি বলেন, “রাজ্যের অনেক কিষাণ মান্ডি গড়েছেন উনি। সেগুলোতে সন্ধ্যেবেলা তৃণমূল কংগ্রেসের লোকেরা মাল খায়। বাজারে আলুর দাম নেই। ওদের এবারে আলুর খোসার মত ফেলে দেওয়ার সময় এসেছে।” শতরূপ বলেন, “আমি তো পাঁচ বছর আগে বলেছি, কলকাতায় শুধু তিনটে রাস্তায় মমতা বন্দোপাধ্যায় পরিবারের নামে ৩৫ টি সম্পত্তি আছে। পারলে আমার নামে মামলা করুক।

Follow Us
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের