AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Exam 2026: তা বলে এইভাবে টুকলি করবে মাধ্যমিক পরীক্ষায়? স্তম্ভিত পরীক্ষকরাও

Bardhaman: জানা গিয়েছে, গলসির ঘটনায় ওই পরীক্ষার্থী প্রশ্নপত্র মোবাইল ফোনে স্ক্যান করে একটি এআই অ্যাপের মাধ্যমে উত্তর সংগ্রহ করছিল এবং তা খাতায় লিখছিল। পরীক্ষকের নজরে বিষয়টি আসতেই তাঁকে আটক করা হয়। পর্ষদের নিয়ম মেনে তাঁর পরীক্ষা বাতিল করা হয়েছে।

Madhyamik Exam 2026: তা বলে এইভাবে টুকলি করবে মাধ্যমিক পরীক্ষায়? স্তম্ভিত পরীক্ষকরাও
বর্ধমানে কী হচ্ছে?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 11, 2026 | 7:16 PM
Share

বর্ধমান: টোকাটুকির জন্য কতজনের পরীক্ষা বাতিল হয়েছে তা গতকালই জানিয়েছিলেন…। মাধ্যমিকে এআই ব্যবহার করে টুকলির চেষ্টা পূর্ব বর্ধমানে তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল। মাধ্যমিক পরীক্ষায় এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে টুকলির চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানে। মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এআই অ্যাপের মাধ্যমে উত্তর সংগ্রহ করার সময় ধরা পড়েছে তিন পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত তিনটি পৃথক পরীক্ষা কেন্দ্রে তিনজন পরীক্ষার্থী মোবাইলসহ ধরা পড়েছে। গলসির সাঁকো সিএস স্কুলের এক পড়ুয়া গলসির কালীমতি দেবী স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে ধরা পড়ে। বুধবার ‘উচালন হাইস্কুলে সেহারাবাজার’ সি কে স্কুলের এক পরীক্ষার্থী একইভাবে ধরা পড়ে। এছাড়া কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি বালিকা বিদ্যালয়ে কাটোয়া কে ডি ইনস্টিটিউটের এক পরীক্ষার্থী মোবাইলসহ আটক হয়।

জানা গিয়েছে, গলসির ঘটনায় ওই পরীক্ষার্থী প্রশ্নপত্র মোবাইল ফোনে স্ক্যান করে একটি এআই অ্যাপের মাধ্যমে উত্তর সংগ্রহ করছিল এবং তা খাতায় লিখছিল। পরীক্ষকের নজরে বিষয়টি আসতেই তাঁকে আটক করা হয়। পর্ষদের নিয়ম মেনে তাঁর পরীক্ষা বাতিল করা হয়েছে।

মাধ্যমিক পরীক্ষার কনভেনার অমিত কুমার ঘোষ বলেন, “মধ্যশিক্ষা পর্ষদের স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সেই কারণে প্রতিটি কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হয়। তবুও নজরদারির ফাঁক গলে কয়েকজন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ভেতরে ঢুকে পড়ে।”

Follow Us
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!