AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa Crime News: ধর্ষণ ও গর্ভপাত করানোর ক্ষোভেই কি গুলি চালিয়েছিল প্রেমিকা? মায়ের বক্তব্যে নয়া মোড়

Katwa: প্রেমিকের মা সব অভিযোগ উড়িয়ে বলেন, "আমার ছেলে গুলিও খেল আবার গ্রেফতারও হলো।"

Katwa Crime News: ধর্ষণ ও গর্ভপাত করানোর ক্ষোভেই কি গুলি চালিয়েছিল প্রেমিকা? মায়ের বক্তব্যে নয়া মোড়
কাটোয়া গুলিকাণ্ডে গ্রেফতার প্রেমিক (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 7:39 PM
Share

পূর্ব বর্ধমান: একের পর নাটুকে মোড় কাটোয়া গুলি কাণ্ডে। প্রেমিককে গুলি চালানোর ঘটনায় কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছে প্রেমিকা। এবার, আজ বিকেলে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল প্রেমিককেও।

কী অভিযোগ উঠছে অভিযুক্তের বিরুদ্ধে? প্রেমিকার মায়ের অভিযোগ অনুযায়ী, তাঁর মেয়েকে জোর করে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত প্রেমিক। সেই কারণে বছর দেড়েক আগে মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।  অভিযুক্তর চাপে পড়েই জোর করে গর্ভপাত করানো হয় যুবতির। কিন্তু এত কিছুর পরও বিয়ে করতে রাজি হয়নি মেয়ের প্রেমিক।

এদিকে, পাড়াতে মেয়ের কথা জানাজানি হলে কী হবে সেই ভেবে কুলকিনারা করতে পারছিল না পরিবার।লোক-সমাজের ভয় পেয়ে গিয়েছিল তারা। সেই কারণেই এক বছর আগে বাড়ি ছেড়ে মেয়েটি চলে যায় উত্তরপ্রদেশ। কিন্তু সে ভুলতে পারেনি প্রেম। ফিরে এসে ফের বিয়ের প্রস্তাব রাখে প্রেমিকের সামনে। নাছোড় প্রেমিক তখনও বিয়েতে রাজি না হওয়ায় গুলি চালায় প্রেমিকা।

ওই যুবতির মা বলেন, “ছেলেটি অনেক দিন ধরেই আমার মেয়ের পিছনে পড়ে ছিল। আমি পাড়ার লোকের থেকেই ওদের সম্পর্কের কথা জানতে পারি। ওর বাবা ওকে অনেকে শাসন করেছিল তখন। সেই সময় আমার মেয়ে আমায় জানায় ওই ছেলেটি ধর্ষণ করেছে তাকে। তাই ওদের বাড়িতে যেন আমরা বিয়ের সম্বন্ধ নিয়ে যাই। মেয়ের কথামত আমি আমার শাশুড়িকে নিয়ে ওই ছেলেটির বাড়ি যাই বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু ওরা রাজি হয়নি। এদিকে লোক লজ্জার ভয়ে মেয়ে চলে যায় উত্তর প্রদেশ। একবছর কাটিয়ে ও যখন ফেরত আসে তখন জানতে পারে ওর ছবি নিয়ে সোশাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে অভিযুক্ত যুবক। সেই রাগ থেকেই ও গুলি মেরেছে।”

অন্য দিকে প্রেমিকের মা জানায়, “আমার ছেলে গুলিও খেলো, আবার গ্রেফতারও হল। মেয়ের দোষ ঢাকতে ছেলের নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

এদিকে, কাটোয়া থানার SDPO কৌশিক বসাক জানান, ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগে প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে প্রেমিকা পুলিশি জেরায় জানিয়েছে ,প্রেমিক কে মেরে নিজেকে গুলি করে মারতে চেয়েছিল সে।

সংক্ষেপে পড়ে নেওয়া যাক পুরো ঘটনা

গতকাল প্রথম খবরে আসে বিয়ে করতে রাজী না হওয়ায় প্রেমিককে চুম্বন করে গুলি চালায় প্রেমিকা। রাত্রি সাড়ে আটটা নাগাদ এলাকার একটি গলিতে প্রেমিককে ডাকেন। কিছুক্ষণ তাঁদের কথাবার্তা হয়। সেখান থেকে কথা কাটাকাটি। এরপর প্রেমিকের গালে চুম্বন দিয়েই ওড়নার পিছন থেকে ঝট বের করপেন ওয়ান শাটার বন্দুক। তার পর প্রেমিকের বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করতে উদ্যত হন তিনি। প্রেমিকের জ্যাকেট ফুটো করে পেট ঘেঁষে বেরিয়ে যায় সেই বুলেট। অল্পের জন্য বেঁচে যান যুবক। পরে রাতেই গ্রেফতার হন অভিযুক্ত।

এরপর শুরু হয় পুলিশের জেরা। কোথা থেকে মেয়েটির কাছে বন্দুক এল তাও খতিয়ে দেখতে শুরু করে তারা। এদিকে, প্রথম থেকেই মেয়েটির পরিবার দাবি করতে থাকে যে অভিযুক্ত প্রেমিকই মেয়েটিকে ডেকে পাঠায়।

আরও পড়ুন: Katwa: বিয়ের প্রস্তাব খারিজ, প্রেমিককে চুম্বনের পরেই গুলি প্রেমিকার!

আরও পড়ুন: Katwa Crime News: ঝাড়খণ্ডে গিয়ে জলসায় চটুল নাচ না-পসন্দ ছিল প্রেমিকের, প্রেমিকা চালিয়ে দিল ‘গুলি’!

আরও পড়ুন: Crime News: ‘যে দোষ করবে সে মার খাবে’, প্রাক্তন প্রেমিককে গুলি করে সদর্পে বলল নাবালিকা প্রেমিকা