AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফাঁকা শুনশান রাস্তা, বিকেলেই স্কুটির পাশে যুবক-যুবতীকে যে অবস্থায় পাওয়া গেল…বলার শব্দই পাচ্ছেন না এলাকাবাসী

Accident: স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ভাটাকুলের বাসিন্দা দেবজিৎ ভট্টাচার্য আলিনগরের একটি বেসরকারি কলেজে বি.এড প্রশিক্ষণ নিচ্ছিলেন । মঙ্গলবার বিকালে নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে ট্রেনিং সেরে স্কুটিতে করে ফিরছিলেন তিনি। স্কুটিতে ছিলেন তাঁর এক মহিলা সহপাঠী।

ফাঁকা শুনশান রাস্তা, বিকেলেই স্কুটির পাশে যুবক-যুবতীকে যে অবস্থায় পাওয়া গেল...বলার শব্দই পাচ্ছেন না এলাকাবাসী
ঘটনাস্থলে ভিড় জনতার।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Mar 04, 2025 | 9:54 PM
Share

ভাতার (পূর্ব বর্ধমান): স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। বি.এডের প্রশিক্ষণ নিতে এসেছিলেন বেসরকারি কলেজে। ফেরার পথেই মর্মান্তিক পরিণতি। টোটোর সঙ্গে স্কুটির সংঘর্ষে মৃত্যু হল একজনের। আহত আরও চারজন। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার কামারপাড়া রোডের ভাতারের নারায়ণপুর ও কুমারুনের মধ্যবর্তী এলাকায়।

মৃত যুবকের নাম দেবজিৎ ভট্টাচার্য। বয়স ২৩ বছর। তাঁর বাড়ি ভাতারের ভাটাকুল গ্রামে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ভাটাকুলের বাসিন্দা দেবজিৎ ভট্টাচার্য আলিনগরের একটি বেসরকারি কলেজে বি.এড প্রশিক্ষণ নিচ্ছিলেন । মঙ্গলবার বিকালে নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে ট্রেনিং সেরে স্কুটিতে করে ফিরছিলেন তিনি। স্কুটিতে ছিলেন তাঁর এক মহিলা সহপাঠী।

নারায়ণপুর পেরিয়ে কিছুটা দূরত্বে এসে তাদের স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় দেবজিৎকে উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, টোটোয় থাকা তিন যাত্রী ও স্কুটিতে থাকা যুবতী জখম হয়েছেন। আহত একজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন