Goods Train Derail: সাত সকালে দুর্ভোগে রেলযাত্রীরা, লাইনচ্যুত মালগাড়ি, বন্ধ আপ লাইন
Kharagpur-Howrah: ঘটনাটি ঘটেছে শনিবার ভোর বেলা। শীতের সকালে এমনিতেই কুয়াশার চাদরে মুড়ে থাকে চার দিক। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার অনেক ট্রেনই কুয়াশার কারণে কিছুটা দেরিতে চলে। তার উপর এই মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় আরও কিছুটা সমস্যা বেড়েছে।

তমলুক: সাত সকালে ফের রেল দুর্ভোগ। পূর্ব মেদিনীপুরে হাওড়া-খড়্গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর বেলা। তমলুকের কাছে নন্দাইগাজন রেলস্টেশনের অদূরেই এই বিপত্তি হয়েছে। শীতের সকালে এমনিতেই কুয়াশার চাদরে মুড়ে থাকে চার দিক। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার অনেক ট্রেনই কুয়াশার কারণে কিছুটা দেরিতে চলে। তার উপর এই মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় আরও কিছুটা সমস্যা বেড়েছে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ওই মালগাড়িটিকে রেল লাইন থেকে সরানোর কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে সাত সকালে এই বিপত্তির কারণে, আপাতত আপ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যার জেরে দুর্ভোগে পড়েছেন রেল যাত্রীরা।
#WatchNow: হাওড়া-খড়্গপুর শাখায় নন্দাই গাজন স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ।
WATCH LIVE: https://t.co/Z9cGg0jLNU #Kharagpur | #TrainDerailed pic.twitter.com/u44u1mZsxt
— TV9 Bangla (@Tv9_Bangla) January 20, 2024
উল্লেখ্য, খড়্গপুর-হাওড়া লাইন দিয়ে কলকাতার সঙ্গে তমলুক, মেচেদা-সহ বিভিন্ন জায়গার রেল যোগাযোগ রয়েছে। প্রতিদিন প্রচুর মানুষ এই লাইন দিয়ে যাতায়াত করেন ট্রেনে। সাত সকালে এই বিপত্তির কারণে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদেরও। এছাড়া দক্ষিণের রাজ্যগুলির সঙ্গে সংযোগকারী প্রচুর দূরপাল্লার ট্রেন যায় এই খড়্গপুর-হাওড়া শাখা দিয়ে। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে, আপাতত একটি লাইন বন্ধ রয়েছে এবং তার জেরে সমস্যায় পড়েছেন বিভিন্ন দূরপাল্লার ট্রেন যাত্রীরাও।
সাত সকালের এই বিপত্তির জেরে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছেন হাওড়া-খড়্গপুর শাখার নিত্যযাত্রীরা। তবে কীভাবে এই বিপত্তি ঘটল, সেই বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে বিপত্তির খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেল কর্মী ও আধিকারিকরা। মালগাড়িটিকে সরানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তাঁরা। কীভাবে এই বিপত্তি ঘটল, তার কারণ খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।
