AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুধু TMC নয়, একই অভিযোগে বিদ্ধ পদ্ম শিবিরও, চাকরি দেওয়ার নামে শিক্ষকের থেকে ৮ লক্ষ টাকা ‘হাতালেন’ BJP নেতা

Nandigram: বিজেপি পরিচালিত সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস মণ্ডল। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল। ষাট উর্ধ্ব এক বৃদ্ধ শিক্ষকের দাবি, ২০১৯ সালে আশিস মণ্ডল  ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

শুধু TMC নয়, একই অভিযোগে বিদ্ধ পদ্ম শিবিরও, চাকরি দেওয়ার নামে শিক্ষকের থেকে ৮ লক্ষ টাকা 'হাতালেন' BJP নেতা
অভিযুক্ত আশিস মণ্ডল ডানদিকে, বাঁ দিকে অমিয়ো মাইতি শিক্ষক
| Edited By: | Updated on: Dec 26, 2024 | 9:19 AM
Share

নন্দীগ্রাম: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তৃণমূল কম বিদ্ধ হয়নি। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই অভিযোগে বিদ্ধ এক বিজেপি নেতা। চাকরি দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করলেন ষাটোর্ধ্ব এক শিক্ষকের।

বিজেপি পরিচালিত সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস মণ্ডল। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল। অমিয়ো মাইতি নামে ওই বৃদ্ধ শিক্ষকের দাবি, ২০১৯ সালে আশিস মণ্ডল  ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই মতো বেশ কয়েক দফা মিলিয়ে প্রায় ৮ লক্ষ টাকা নেয় উপপ্রধান আশীস মণ্ডল বলে অভিযোগ শিক্ষকের। পরবর্তীকালে চাকরি তো হয়নি। তারপর আট লক্ষ টাকা আর ফেরতও দেননি ওই বিজেপি নেতা। বাধ্য হয়ে তিনি নন্দীগ্রাম থানার দারস্থ হলেন ওই বৃদ্ধ শিক্ষক। অমিয় মাইতি বলেন, “আমার ছেলেকে চাকরি করে দেওয়ার জন্য আট লক্ষ টাকা দিয়েছি। তার মধ্যে এক লক্ষ তিরিশ হাজার টাকা ক্যাশ দিয়েছি। বাকি চেকের মাধ্যমে দিয়েছি। আমি আশীসের মামার ছেলে তাপস প্রামাণিককে পড়াতে যেতাম। সেই সাপেক্ষে পরিচয়। আশীস সেই সুযোগে তাপসকে নিয়ে এসে ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।”

যদিও, এই বিষয়ে অভিযুক্ত আশীসের দাবি, রাজনৈতিক ভাবে তাঁকে কোণঠাসা করতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যোগ সাজস করেছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলছে।  বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সদস্য সুদীপ দাস বলেন, “প্রকৃত দোষী হলে দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।” ব্লক তৃণমূল নেতৃত্ব মনসুর আলি, “চাকরি দেওয়ার নামে আট লক্ষ টাকা নিয়েছিল। দিতে পারেনি। আসলে ওরা চাকরি দিতেও পারে না।”

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো