AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha News: দুর্গাপুজোর সময় দিঘায় থাকছে বড় চমক

অপরদিকে এলাকার বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল বলেন, "বিগত দিনের সরকার এই ধরনের কোনও ব্যবস্থা গ্রহণ করেনি তাই পরিবর্তনের সরকার ক্ষমতা আসার পরে পর্যটকদের পুজোর সময় আনন্দ এবং দুর্গাপূজা বাঙালিদের মধ্যে একটা বিশেষ আবেগ রয়েছে।

Digha News: দুর্গাপুজোর সময় দিঘায় থাকছে বড় চমক
দিঘার খবরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 11, 2026 | 1:29 PM
Share

দিঘা: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দিঘা সমুদ্র সৈকতে। গতকালই ইডেনে ড্রোন শোয়ের মাধ্যমে মহালয়ার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে তিনি ঘোষণা করেছিলেন, এই ধরনের অনুষ্ঠান রাজ্যের ন’টি জায়গায় অনুষ্ঠিত হবে তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহরে এই কর্মসূচি থাকছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক নিরঞ্জন কুমার।

ইতিমধ্যেই আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে গোটা দীঘা সৈকত নগরী। সেই সাথে পর্যটনকেন্দ্র তাজপুর মান্দারমনি শঙ্করপুর কেও রঙিন আলোয় সাজিয়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। আর পর্যটন নগরীতে আসা পর্যটকদের বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে বলে জানা গিয়েছে। আগামী ১৪ই অক্টোবর এর শুভ উদ্বোধন হবে।

উদ্বোধনের আগেই বিভিন্ন জেলার আঞ্চলিক নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে ছবি বিশেষ ভাবে উল্লেখযোগ্য অপরদিকে বিভিন্ন জেলার সংস্কৃতিকেও এই অনুষ্ঠান মঞ্চে তুলে ধরা হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকতে পারেন বলে জানা যাচ্ছে। যেহেতু পুজোর সময় প্রচুর পর্যটকও ভিড় জমাতে পারেন তার জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে দীঘা শহর জুড়ে। ইতিমধ্যে সমস্ত দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন জেলা শাসক নিরঞ্জন কুমার।

তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দিঘাতে অনুষ্ঠিত হচ্ছে ‘মা আসছেন’ দুর্গাপূজা ২০২৬ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে। প্রথম দিনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সঙ্গীত শিল্পী শানের গান। আরও উপস্থিত থাকবেন ১৫ই অক্টোবর শিল্পী অন্বেষা দত্তের সঙ্গেও বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান থাকছে। সেই সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আতশবাজি প্রদর্শনী যা ড্র এর মাধ্যমে দেখানোর ব্যবস্থা থাকবে বলে জেলা শাসক জানিয়েছেন।”

অপরদিকে এলাকার বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “বিগত দিনের সরকার এই ধরনের কোনও ব্যবস্থা গ্রহণ করেনি তাই পরিবর্তনের সরকার ক্ষমতা আসার পরে পর্যটকদের পুজোর সময় আনন্দ এবং দুর্গাপূজা বাঙালিদের মধ্যে একটা বিশেষ আবেগ রয়েছে। তাই রাজ্য সরকার এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে দিঘা শহর জুড়ে ব্যানার ফেস্টুন এবং রঙিন আলোয় সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে।”

Follow Us