AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: দিঘায় আর নামা যাবে না সমুদ্রে, কেন?

Digha Sea Beach: এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আরও বৃষ্টির ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা। আজ, শুক্রবার সারাদিনই কলকাতা সহ দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে।

Digha: দিঘায় আর নামা যাবে না সমুদ্রে, কেন?
দিঘা সমুদ্র সৈকতImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 10, 2026 | 7:50 PM
Share

পূর্ব মেদিনীপুর: উইক এন্ড। তার মধ্যে বৃষ্টিভেজা মরশুম। অনেকেই এখন ছুটি কাটাতে যাচ্ছেন দিঘা-মন্দারমনি। দিঘাতে এখন এমনিতেই পর্যটকদের ভিড়। কিন্তু তাঁদের মন খারাপ। ফের মন খারাপ দিঘায় আগত পর্যটকদের সমুদ্র স্নানে মানা !জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফের সৈকত নগরী দিঘায় মাইকিং শুরু করল পুলিশ। ফের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হওয়ার কারণে সমুদ্র যাত্রা ও সমুদ্র স্নান ক্ষেত্রে আগামী ১৪ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। এই মর্মে অফিন বিকেলে সৈকত পাড়ে চলে মাইকিং।

এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আরও বৃষ্টির ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা। আজ, শুক্রবার সারাদিনই কলকাতা সহ দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়। শুধুমাত্র দক্ষিণে নয়, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামেও।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ এবং সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। তার প্রভাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।

Follow Us
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ