AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NRS Nurse: ম্যাট্রিমোনিয়াল সাইট থেকেই বিয়ে, ১০ মাসের বিবাহিত জীবন, শান্ত মেয়ের এমন পরিণতি মানতেই পারছে না নার্সের পরিবার

Purba Medinipur: কৃষক পরিবারের একমাত্র মেয়ে। দুই ভাইয়ের একমাত্র বোন ছিলেন ওই নার্স। তাঁর পরিণতিতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা ও পটাশপুর দুই ব্লকের সাউথখন্ড গ্রামে ওই নার্সের বাপের বাড়ি। ১০ মাস আগে তাঁর বিয়ে হয়। তবে স্বামীর সঙ্গে দমদমে থাকতেন তিনি। স্নাতকোত্তর পাশ।

NRS Nurse: ম্যাট্রিমোনিয়াল সাইট থেকেই বিয়ে, ১০ মাসের বিবাহিত জীবন, শান্ত মেয়ের এমন পরিণতি মানতেই পারছে না নার্সের পরিবার
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2026 | 7:14 PM
Share

পূর্ব মেদিনীপুর: রাতে খাওয়া দাওয়া সেরে সবাই তখন ঘুমোতে গিয়েছেন। হঠাৎ ফোন আসে। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবারের। আদরের একমাত্র বোন আর নেই। মাত্র ১০ মাস আগে বিয়ে হয়েছিল, এরই মধ্যে কী এমন ঘটল! ভেবে কূল পাচ্ছে না পরিবার। বুধবার রাতে নীলরতন সরকার হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হয় নার্সের দেহ। কর্তব্যরত অবস্থায় থাকাকালীন কীভাবে ওই নার্সের মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

কৃষক পরিবারের একমাত্র মেয়ে। দুই ভাইয়ের একমাত্র বোন ছিলেন ওই নার্স। তাঁর পরিণতিতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা ও পটাশপুর দুই ব্লকের সাউথখন্ড গ্রামে ওই নার্সের বাপের বাড়ি। ১০ মাস আগে তাঁর বিয়ে হয়। তবে স্বামীর সঙ্গে দমদমে থাকতেন তিনি। স্নাতকোত্তর পাশ। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউয়ে ডিউটি করছিলেন তিনি। মৃতার বৌদির কথায়, ‘উনি খুব শান্ত মাথার মেয়ে ছিলেন, হুট করে রেগে যেতেন না।’

মৃতার মেজো বৌদি বলেন, “রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে কলকাতা থেকে একটি ফোন আসে। ফোনটি করেছিলেন আমাদের জামাই, অর্থাৎ ওঁর স্বামী। তিনি জানান, ননদ আর নেই। আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে বলেন। উনি জানান পুলিশ কেস হয়ে গিয়েছে। খবরটি শুনে আমরা কান্নায় ভেঙে পড়ি। জামাইকে বিস্তারিত কিছু জিজ্ঞাসা করতে পারিনি। ফোনটি কেটে যায়।”

এরপর আবার ফোন যায়। পরের ফোনটি করেন, নার্সের ঘনিষ্ঠ বান্ধবী। তিনিও মৃত্যুর খবর দেন। আধ ঘণ্টা পর আরও একটি ফোন যায়। এবার ফোন করেন নার্সের সহকর্মীরা। তাঁরা জানতে চান, পরিবার কোনও খবর পেয়েছে কি না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরিবারের আর্জি, এই ঘটনার সঠিক তদন্ত হোক। সুষ্ঠু বিচার হোক।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই নার্সের বিয়ে হয় ২০২৫-এর মার্চ মাসে। ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে একে অপরকে পছন্দ করেন তাঁরা। সম্পর্কের পর বিয়েতে মতামত দেন। নার্সের স্বামী দিল্লিতে থাকেন। কলকাতাতেও থাকতেন। তাঁর শ্বশুরবাড়ি দিল্লিতে। শ্বশুর সরকারি চাকরি করতেন, বর্তমানে প্রয়াত।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা