AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: থানায় ঢুকে পুলিশকে ধমক শুভেন্দুর, FIR নম্বর নিয়ে তারপর বেরোলেন

Nandigram: নন্দীগ্রামের সোনাচূড়ায় বুধবার রাতে অশান্তি বাধে। তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা শুরু হয় বলে অভিযোগ। সেই ঝামেলরাই বলি হন রথীবালা আড়ি নামে এক বিজেপি কর্মীর মা বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগকে সামনে রেখে নির্বাচনের দু'দিন আগে তপ্ত নন্দীগ্রাম। সংঘর্ষ-অবরোধ-বিক্ষোভ-প্রতিবাদে এদিন সকাল থেকে অগ্নিগর্ভ এলাকা, এই মুহূর্তে রাজনীতির হটস্পট নন্দীগ্রাম।

| Edited By: | Updated on: May 23, 2024 | 6:35 PM
Share

নন্দীগ্রাম: শনিবার ভোট ৪৮ ঘণ্টা আগে জ্বলছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে বিজেপি কর্মীর মাকে খুনের অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত এলাকা। থানায় ঢুকে পুলিশকে ধমক দেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ তোলেন, পুলিশ ‘খুনি’দের সঙ্গে মিটিং করেছেন।

এদিন থানায় ঢুকে পুলিশকে শুভেন্দু অধিকারী বলেন, “যারা খুন করেছে, আমাদের মাকে খুন করেছে, আপনারা খুনিদের সঙ্গে এক্ষুণি মিটিং করেছেন। খুনিদের সঙ্গে আপনার আইসি মিটিং করছেন। এফআইআর নম্বর দিন আগে। তারপর যাব।”

এরপর থানা থেকে বেরিয়ে শুভেন্দুকে বলতে শোনা যায়, “তৃণমূলের গুন্ডাদের পিটিয়ে সোজা করব। ১১টাকে ঘরছাড়া করেছি। বাকিগুলিকেও ঘরছাড়া করব। আমাকে চেনে না।”

নন্দীগ্রামের সোনাচূড়ায় বুধবার রাতে অশান্তি বাধে। তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা শুরু হয় বলে অভিযোগ। সেই ঝামেলরাই বলি হন রথীবালা আড়ি নামে এক বিজেপি কর্মীর মা বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগকে সামনে রেখে নির্বাচনের দু’দিন আগে তপ্ত নন্দীগ্রাম। সংঘর্ষ-অবরোধ-বিক্ষোভ-প্রতিবাদে এদিন সকাল থেকে অগ্নিগর্ভ এলাকা, এই মুহূর্তে রাজনীতির হটস্পট নন্দীগ্রাম।

Follow Us