AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bijon Bandhu Bag Arrested: পঞ্চায়েত অফিস থেকে উদ্ধার হয় শাড়ি-কন্ডোম! ৮ বছর আগে পরিচারিকা নিগ্রহ মামলায় গ্রেফতার TMC প্রধান

Potashpur Panchayat Chief Arrest: সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসে তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ হয় পুলিশের। অফিসের ভেতর থেকে উদ্ধার হয়েছে খাট, বিছানা, এসি, শাড়ি ও কন্ডোম। শুধু তাই নয়, সেখান থেকে মিলেছে জুয়ার বোর্ড এবং শয়ে শয়ে সরকারি রেশন কার্ড।

Bijon Bandhu Bag Arrested:  পঞ্চায়েত অফিস থেকে উদ্ধার হয় শাড়ি-কন্ডোম! ৮ বছর আগে পরিচারিকা নিগ্রহ মামলায় গ্রেফতার TMC প্রধান
গ্রেফতার তৃণমূল প্রধান বিজন বাগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 25, 2026 | 1:54 PM
Share

পূর্ব মেদিনীপুর: ২০১৮ সালের পরিচারিকা নিগ্রহ মামলায় পটাশপুরের সাউথখণ্ড পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ গ্রেফতার। কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই পটাশপুর ২ নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আপত্তিকর সামগ্রী উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে বিজনের বিরুদ্ধে।  সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।

সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসে তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ হয় পুলিশের। অফিসের ভেতর থেকে উদ্ধার হয়েছে খাট, বিছানা, এসি, শাড়ি ও কন্ডোম। শুধু তাই নয়, সেখান থেকে মিলেছে জুয়ার বোর্ড এবং শয়ে শয়ে সরকারি রেশন কার্ড। সরকারি দফতরে বসে এই ধরনের অনৈতিক কাজ ও সরকারি নথি হাতিয়ে রাখার ঘটনায় রীতিমতো অস্বস্তিতে স্থানীয় প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেস।

পটাশপুর থানা সূত্রে খবর, অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার গভীরে পৌঁছতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। অন্যদিকে, এই ঘটনার পর সুর চড়িয়েছে বিজেপি। পদ্ম শিবিরের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্ত তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us