AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: ঘরে ছড়িয়ে ছিটিয়ে স্কুলের পোশাক, শাড়ি! এক ডজনেরও বেশি নার্সিংহোমের মালিক প্রভাবশালী কাউন্সিলরকে ভাড়ার ঘরে চলতটা কী?

TMC Councillor Arrested: কাউন্সিলরের ভাড়া ঘরে কে এসব! এই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। মঙ্গলবার তমলুক পৌরসভার সেই প্রভাবশালী কাউন্সিলর কানাইলাল দাসকে গ্রেফতার করল পুলিশ। তবে কোন অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে তা পুলিশের তরফে জানানো হয়নি।

TMC: ঘরে ছড়িয়ে ছিটিয়ে স্কুলের পোশাক, শাড়ি! এক ডজনেরও বেশি নার্সিংহোমের মালিক প্রভাবশালী কাউন্সিলরকে ভাড়ার ঘরে চলতটা কী?
তৃণমূল কাউন্সিলর Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 23, 2026 | 10:53 AM
Share

পূর্ব মেদিনীপুর: তিনি এলাকার প্রভাবশালী কাউন্সিলর। কিন্তু এলাকায় তাঁর ছিল ভাড়া নেওয়া একটি বাড়ি। কোলাঘাটে যেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা ছিল, সেদিনই তাঁর ভাড়া বাড়িতে চলেছিল তল্লাশি। যা উদ্ধার হয়, তা নিয়ে দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ অবস্থা। ঘরের চতুর্দিকে ছড়ানো স্কুল পড়ুয়াদের পোশাক, ছিল শাড়ি। অন্য ঘর থেকে উদ্ধার হয় গুচ্ছ গুচ্ছ ত্রিপল, ধুতি! কিন্তু কাউন্সিলরের ভাড়া ঘরে কে এসব! এই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। মঙ্গলবার তমলুক পৌরসভার সেই প্রভাবশালী কাউন্সিলর কানাইলাল দাসকে গ্রেফতার করল পুলিশ। তবে কোন অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে তা পুলিশের তরফে জানানো হয়নি।

মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে যায় পুলিশের একটা টিম। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আটক দেখানো হয়। তারপর গ্রেফতার করা হয়। সূত্রের খবর, এলাকায় অত্যন্ত প্রভাব ছিল তৃণমূলের এই কাউন্সিলরের। তমলুকের মধ্যে অন্ততপক্ষে ১০-১৫ টি নার্সিংহোমের মালিক এই কাউন্সিলর। অন্তত এলাকায় কান পাতলে তেমনই শোনা যায়। নার্সিংহোম অ্যাসোসিয়েশনের অলিখিত সভাপতিও ছিলেন তিনি। তাঁর কথাতেই এলাকায় তৃণমূলের সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হত বলে খবর।

অভিযোগ, কিছুদিন আগে এলাকাতেই একটি মারধরের ঘটনা ঘটে। এক এলাকাবাসীকে মারধর করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে ঠিক এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?