AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Food Poisoning: গা পাকিয়ে উঠছে বমি, সঙ্গে তীব্র পেটে যন্ত্রণা, কারণ খুঁজতে গিয়ে মাথায় হাত সকলের

South 24 pargana: ঘটনাটি ঘটেছে সাগরের রাধাকৃষ্ণপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে অসুস্থদের দেখতে আসেন এলাকার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।

Food Poisoning: গা পাকিয়ে উঠছে বমি, সঙ্গে তীব্র পেটে যন্ত্রণা, কারণ খুঁজতে গিয়ে মাথায় হাত সকলের
হালখাতার মিষ্টি খেয়ে অসুস্থ চল্লিশ গ্রামবাসী (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Mar 27, 2022 | 2:06 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: বমি, সঙ্গে তীব্র পেটে ব্যথা। হালখাতার মিষ্টি খেয়ে অসুস্থ প্রায় ৪০ জন গ্রামবাসী। তাঁদের মধ্যে অসুস্থ হয়েছে প্রায় ১৮ জন শিশু। প্রত্যেক অসুস্থকে শনিবার দুপুরে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে এক শিশুর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়ে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে সাগরের রাধাকৃষ্ণপুর এলাকায়। গোটা ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে অসুস্থদের দেখতে আসেন এলাকার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। খাদ্যে বিষক্রিয়ার কারণে পায়খানা ও বমির উপসর্গ নিয়ে অসুস্থরা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান।

সূত্রের খবর, শুক্রবার বিকেলে রাধাকৃষ্ণপুর এলাকায় গবাদিপশুর খাবারের দোকানে হালখাতা হয়। ওইদিন সকালে হালখাতার সেই মিষ্টি খেয়ে একে একে অসুস্থ হতে শুরু করে শিশু থেকে বড় প্রত্যেকে। ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য ওই দোকানের মালিক ঝাড়েশ্বর পয়রাকে আটক করেছে সাগর থানার পুলিশ।

আরও পড়ুন: Mamata Banerjee Visit North Bengal: জিটিএ নির্বাচন থেকে হামরোর সঙ্গে বৈঠক, আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন