AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhangar TMC: ফের বোমা ফাটালেন শওকত, আরাবুলের ছেলে-সহ এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Bhangar TMC: কখনও পার্টি অফিস, কখনও বা খেলার মাঠ কখনও চায়ের দোকানের সামনে দলীয় কর্মীদের নিয়ে বিশেষ আলোচনাও করছেন শওকত। এরইমধ্যে বামনঘাটায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি।

Bhangar TMC: ফের বোমা ফাটালেন শওকত, আরাবুলের ছেলে-সহ এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
শওকত মোল্লাImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 12, 2025 | 10:54 AM
Share

ভাঙড়: সরাসরি আরাবুল পুত্র হাকিমূল ইসলাম ও জেলা পরিষদ সদস্য খাদিজা বিবির বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ শওকত মোল্লার। এই প্রথম শওকতের মুখে অভিযোগের সুর। শওকতের দাবি, লোকসভা ভোটে দলকে হারানোর চেষ্টা করেছিল হাকিমূল-খাদিজা। 

এমনকি আইএসএফ সভাপতি বলে নতুন নম্বর থেকে প্রায় আধঘন্টা ধরে এই দু’জনের সঙ্গে কথা বলেছেন বলে জানান ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক। প্রসঙ্গত, দু’দিন আগেই সাসপেন্ড হয়েছেন আরাবুল ইসলাম। এরইমধ্যে ভাঙড়জুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচিতে যোগ দিচ্ছেন শওকত।  

কখনও পার্টি অফিস, কখনও বা খেলার মাঠ কখনও চায়ের দোকানের সামনে দলীয় কর্মীদের নিয়ে বিশেষ আলোচনাও করছেন শওকত। এরইমধ্যে বামনঘাটায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। সেখানেই হাকিমুল ইসলাম ও খাদিজা বিবির নামে গুরুতর অভিযোগ করে বসেন। যদিও আরাবুলের বিরুদ্ধে আগে সুর চড়ালেও এই ইস্যুতে আগে বিশেষ কথা বলতে দেখা যায়নি শওকতকে। তাঁর দাবি, তৃণমূলকে হারানোর জন্য হাকিমূল-খাদিজারা প্রাণপণ চেষ্টা করেছেন। তাঁর এই দাবিকে কেন্দ্র করেই এখন নতুন চর্চা ভাঙড়ে। তবে কী আরাবুল সাসপেন্ড হতেই নতুন করে ঘুঁটি সাজাতে শুরু করেছেন শওকত? ঘুরছে প্রশ্ন। 

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা