AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Worker Wife Assaulted: সাগরে বিজেপি কর্মীর স্ত্রীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ

Sagar political violence: মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ওই মহিলা বাড়ির বাইরে বের হলে ২-৩ জন দুষ্কৃতী তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, তাঁর চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া ও ব্যাপক মারধর করা হয়। তাঁর শাড়ি ধরে টেনে খুলে দেওয়ারও চেষ্টা চলে বলে অভিযোগ।

BJP Worker Wife Assaulted: সাগরে বিজেপি কর্মীর স্ত্রীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
হাসপাতালে নির্যাতিতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 06, 2026 | 11:24 AM
Share

ডায়মন্ড হারবার: ভোটে হেরে প্রতিহিংসার রাজনীতি তৃণমূলের? সাগরে তৃণমূলের রোষে বিজেপি কর্মীর স্ত্রী। বিজেপি কর্মীর স্ত্রীকে নৃশংসভাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ওই মহিলা বাড়ির বাইরে বের হলে ২-৩ জন দুষ্কৃতী তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, তাঁর চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া ও ব্যাপক মারধর করা হয়। তাঁর শাড়ি ধরে টেনে খুলে দেওয়ারও চেষ্টা চলে বলে অভিযোগ। পরিবারের এক সদস্য বলেন, “গলা চিপে ধরা হয়েছিল, যাতে ও চিৎকার চেঁচামেচি করতে না পারে। পিঠে ঘুষি মারে, তারপর ও প্রায় অজ্ঞান হয়ে যায়। আমি যেহেতু বিজেপি করি, তাই আমার পরিবারের ওপর ক্ষোভ।”  চিৎকারে পরিজনরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বর্তমানে ওই মহিলা অচৈতন্য অবস্থায় সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

বিজেপির দাবি, এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই পরিকল্পিত হামলা। এই ঘটনায় তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি। সাগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় চরম উত্তেজনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভায় পরাজিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী বঙ্কিম হাজরা। জয়ী হয়েছেন বিজেপির সুমন্ত মণ্ডল।

Follow Us