AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hingalganj Tension: ভোট মিটতেই বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে সাদা থান! তৃণমূল বলছে ‘নাটক চলছে’

White Cloth Threat in BJP Polling Agent House: হিঙ্গলগঞ্জ বিধানসভার কালিতলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কালিতলার ২৪৩ নম্বর বুথের বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান ফেলে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এবার বিধানসভা ভোটে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন কঙ্কন বৈদ্য নামে গেরুয়া শিবিরের ওই কর্মী।

Hingalganj Tension: ভোট মিটতেই বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে সাদা থান! তৃণমূল বলছে ‘নাটক চলছে’
চাপানউতোর রাজনৈতিক আঙিনায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 02, 2026 | 2:53 PM
Share

হিঙ্গলগঞ্জ: ফের সাদা থানের আতঙ্ক হিঙ্গলগঞ্জে। কয়েকদিন আগেই এক বিজেপি নেতার বাড়িতে এসেছিল সাদা থান। সাদা থানের সঙ্গেই কাগজে লেখা ছিল ‘এবার বলো হরি হরি বোল করে দেব’। তা নিয়েই রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতোর শুরু হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন এলাকার পদ্ম নেতারা। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিল ঘাসফুল শিবির। এবার যেন একই ঘটনার পুনরাবৃত্তি। 

হিঙ্গলগঞ্জ বিধানসভার কালিতলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কালিতলার ২৪৩ নম্বর বুথের বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান ফেলে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এবার বিধানসভা ভোটে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন কঙ্কন বৈদ্য নামে গেরুয়া শিবিরের ওই কর্মী। অভিযোগ শুধু সাদা থানই নয়, পার্শ্ববর্তী বুথের তৃণমূল নেতারা প্রকাশ্যে হুমকিও দিচ্ছেন। ফল প্রকাশের পর ‘দেখে নেওয়া’ হবে বলে সুর চড়াচ্ছেন। বিজেপি করার অপরাধেই এই লাগাতার মানসিক হেনস্থা, প্রাণনাশের হুমকি বলে দাবি বিজেপি নেতৃত্বের। 

যদিও এ ক্ষেত্রেও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। হিঙ্গলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার সমস্ত অভিযোগ অভিযোগ অস্বীকার করে বলেন, নাটক চলছে, হিঙ্গলগঞ্জ বিধানসভার মানুষ রেখা পাত্র আসার পরে নতুন নাটক দেখছে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি তাঁর। 

ক্ষোভ উগরে দিয়েছেন ২৪৩ নম্বর বুথ শক্তি কেন্দ্রের প্রমুখ নিতাই সদ্দার। বলছেন, “কঙ্কনকে ভয় দেখানোর জন্য এটাই করা হয়েছে। আমরা এটার বিচার চাই। আমি বলব সবাই সতর্ক থাকুন কারণ হার্মাদরা যে কোনও সময় যে কোনও ঘটনা ঘটাতে পারে।” 

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?