AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shawkat on ISF: ‘পুলিশকে জানালে আইএসএফ জানতে পেরে যায়’, প্রশাসনের বিরুদ্ধেই ক্ষুব্ধ শওকত

Bhangar: বোমা বাঁধার খবর প্রশাসনের কাছে পৌঁছে দিলেও সেই খবর চলে যাচ্ছে আইএসএফের কাছে। এমনটাই অভিযোগ শওকতের। কারও নাম না করলেও ভাঙড় থানার পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শওকতকে। তোপের পর তোপ দাগেন আইএসএফের বিরুদ্ধেও।

Shawkat on ISF: ‘পুলিশকে জানালে আইএসএফ জানতে পেরে যায়’, প্রশাসনের বিরুদ্ধেই ক্ষুব্ধ শওকত
শওকত মোল্লা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 03, 2025 | 2:52 PM
Share

ভাঙড়: ভোট যত এগিয়ে আসছে ততই যেন তপ্ত হচ্ছে ভাঙড়ের রাজনৈতিক আঙিনা। এবার পুলিশকেই একহাত নিলেন বিধায়ক। কলকাতা পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বোমা বাঁধার খবর প্রশাসনের কাছে পৌঁছে দিলেও সেই খবর চলে যাচ্ছে আইএসএফের কাছে। এমনটাই অভিযোগ শওকতের। কারও নাম না করলেও ভাঙড় থানার পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শওকতকে। মঙ্গলবার ভাঙড়ের খরগাছি চাঁদপুর এলাকায় একটি প্রতিবাদ সভা ছিল তৃণমূল কংগ্রেসের। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এত কথা বলেন শওকত। 

সভা থেকই শওকত বলেন, মঙ্গলবার রাতে এই এলাকায় আইএসএফের কয়েকজন বোমা বাঁধছিল। প্রশাসনের একটা অংশকে ধিক্কার জানাই। প্রশাসনকে খবর দেওয়া হলে সেই খবর আইএসএফের কাছে চলে যায়। মঞ্চ থেকেই তৃণমূলে আমলে তাঁদের শাসনকালের ভূয়সী প্রশংসাও করেন। শওকত বলেন, “আমরা তো এই এলাকায় গুলি বোমার রাজনীতি করতে চাই না। ২০১১ সালের পর থেকে ক্য়ানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটাও গুলি ফাটেনি, একটাও বোমা ফাটেনি। গোটা ভাঙড়, ক্যানিংয়ে শান্তি বিরাজ করছে।” 

শুধু পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করে ক্ষান্ত হননি। তোপের পর তোপ দেগেছেন আইএসএফের বিরুদ্ধেও। নওশাদ শিবিরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আইএসএফের সমাজবিরোধীদের বলছি আগুন নিয়ে ছিনিমিনি খেলবেন না। এখানে চারটে আইএসএফ আছে। আমরা যদি চাই ২৪ ঘন্টার মধ্যে শিকড় সমেত তুলে ফেলে দিতে পারি। কিন্তু আমরা ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না।”

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে