AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jahangir Khan: ‘পুষ্পা’র অফিসে বুলডোজার, প্রশাসন চালায়নি, হলটা কী?

Jahangir Khan Office Accident: রাজ্যে পালাবদলের পর একাধিক বেআইনি নির্মাণের ওপর বুলডোজার চলেছে। এলাকার বাসিন্দারা প্রাথমিকভাবে ভেবেছিলেন, বুলডোজার দিয়েই জাহাঙ্গির পার্টি অফিস ভাঙা হচ্ছে। মুহূর্তের মধ্যেই খবরটা ছড়িয়ে পড়ে চারিদিকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।

Jahangir Khan: 'পুষ্পা'র অফিসে বুলডোজার, প্রশাসন চালায়নি, হলটা কী?
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 14, 2026 | 11:15 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: ফলতার জাহাঙ্গির খান, স্বঘোষিত ‘পুষ্পা’র অফিসে চলল বুলডোজার। তবে এই বুলডোজার চালাল না প্রশাসন। নেপথ্যে রয়েছে চাঞ্চল্যকর ঘটনা।  গতকাল রাতেই বজবজের দিক থেকে আসছিল একটি বিশাল হাই ড্রলিক মেশিন।  হঠাৎই ব্রেক ডাউন হওয়ার ফলেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল নেতা জাহাঙ্গির খান বজ বজ ট্রাঙ্ক রোডের উপর যে অফিসে বসতেন, তার মধ্যে ঢুকে পড়ে। আনুমানিক রাত দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

রাজ্যে পালাবদলের পর একাধিক বেআইনি নির্মাণের ওপর বুলডোজার চলেছে। এলাকার বাসিন্দারা প্রাথমিকভাবে ভেবেছিলেন, বুলডোজার দিয়েই জাহাঙ্গির পার্টি অফিস ভাঙা হচ্ছে। মুহূর্তের মধ্যেই খবরটা ছড়িয়ে পড়ে চারিদিকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে। স্থানীয় বজবজ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয় তড়িঘড়ি বিষয়টা নিয়ন্ত্রণ করেন আইসি এবং বজ বজ তদন্ত কেন্দ্রে ওসি।

তারপর বোঝা যায়, আসল ঘটনাটি কী! পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সঙ্গে সঙ্গেই আরও একটি বড় বিশালাকার ক্রেন ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। থানার আইসি ঘটনার স্থলে উপস্থিত থেকে প্রায় এক ঘণ্টার মধ্যেই গাড়িটিকে বের করে নেওয়া হয় । কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে একজন ব্যক্তি আহত হন।

যেভাবে এত বিশালাকার মেশিনটি বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়ে তার ফলে এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই বিল্ডিংয়ের মধ্যে প্রায় দশটি পরিবার বসবাস করেন । হঠাৎ একটি বিশাল আকার মেশিন ঢুকে পড়ায় ,দশটি পরিবার আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা আবাসন ছেড়ে নীচে নেমে আসেন ।

এই ঘটনা একজন আহত হয়েছেন স্থানীয় বজবজ থানার পুলিশের নেতৃত্বে তাকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা