AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Party office of Abhishek Banerjee: এল তিন তিনটে বুলডোজ়ার! অভিষেকের পার্টি অফিস ঘিরে ফেলল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

Abhishek Banerjee's party Office: অভিষেকের পার্টি অফিসের সামনে দেখা যায় বিডিও, বিএলএলআরও-কে। গোটা এলাকাই গার্ড রেল দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ। আমতলা-বারুইপুর যে রাস্তা রয়েছে সেখানে আমতলা মোড়ের কাছে রয়েছে এই পার্টি অফিস। সেখানেই বর্তমানে গার্ড রেল দিয়ে অর্ধেক রাস্তাই ব্লক করে দেওয়া হয়েছে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে পুলিশের সংখ্যা।

Party office of Abhishek Banerjee: এল তিন তিনটে বুলডোজ়ার! অভিষেকের পার্টি অফিস ঘিরে ফেলল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী
জোর চাপানউতোর চলছেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 12:40 PM
Share

আমতলা: অভিষেকের পার্টি অফিস বুলডোজ়ার। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি ঘিরে ফেলেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। পৌঁছে গিয়েছে দমকলও। রয়েছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। অভিযোগ, প্ল্যান সংক্রান্ত কোনও অনুমতি না নিয়েই বেআইনিভাবে এই অফিস তৈরি করা হয়েছিল। অভিযোগ জমা পড়েছিল জেলা প্রশাসনের কাছে। ১৫ জুলাই জোড়া শুনানির নোটিস পাঠায় জেলা প্রশাসন। তা নিয়ে প্রশাসনিক মহলে বিস্তর চাপানউতোরও হয়। এরইমধ্যে পুলিশি তৎপরতা নিয়ে শুরু হয়েছে চর্চা।  

অভিষেকের পার্টি অফিসের সামনে দেখা যায় বিডিও, বিএলএলআরও-কে। গোটা এলাকাই গার্ড রেল দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ। আমতলা-বারুইপুর যে রাস্তা রয়েছে সেখানে আমতলা মোড়ের কাছে রয়েছে এই পার্টি অফিস। সেখানেই বর্তমানে গার্ড রেল দিয়ে অর্ধেক রাস্তাই ব্লক করে দেওয়া হয়েছে। দুটো আলাদা আলাদা লেন দিয়ে চলছে যাতায়াত। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে পুলিশের সংখ্যা। কিছু সময়ের মধ্যে এসে যায় তিন তিনটে বুলডোজ়ার।

দক্ষিণ ২৪ পরগনায় কোনও সভা করলে মূলত এখান থেকেই পুরোটা দেখভাল করা হতো তৃণমূলের তরফে। অভিষেকও কর্মীদের সঙ্গে মিটিং করতেন এই অফিস থেকেই। দক্ষিণ ২৪ পরগনায় কোনও সভা করলে মূলত এখান থেকেই পুরোটা দেখভাল করা হতো তৃণমূলের তরফে। অভিষেকও কর্মীদের সঙ্গে মিটিং করতেন এই অফিস থেকেই। এলাকার বিধায়ক যদিও স্পষ্টতই বলছেন, এই বিল্ডিংটা পুরোটাই অবৈধ জায়গায় হয়েছে। প্রশাসন এবার ব্যবস্থা নিচ্ছে। আগেই নোটিস দিয়েছিল। এখানে লাগানোও রয়েছে। জেলা শাসক, এসডিও, বিডিওও সকলে সিদ্ধান্ত নিয়েছেন এই বিল্ডিং আর রাখার দরকার নেই। সেই অনুযায়ী কাজ হচ্ছে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?