AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal: ভোটের মুখে বিজেপিতে ভাঙন, বিজেপি নেতার দাবি, ‘রাস্তা সারানোর শর্ত দিয়ে যোগদান’

Ghatal TMC Joining: দাসপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস হুদাইতের হাত ধরে যোগদান করেন তাঁরা। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী এক ব্যক্তি বলেন, "বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু উন্নয়ন হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আসা রেখে আমরা তৃণমূলে যোগদান করলাম"

Ghatal: ভোটের মুখে বিজেপিতে ভাঙন, বিজেপি নেতার দাবি, 'রাস্তা সারানোর শর্ত দিয়ে যোগদান'
তৃণমূলে যোগদানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 28, 2026 | 5:05 PM
Share

ঘাটাল:  নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল ৬ জন ব্যক্তি। এমনটাই দাবি তৃণমূলের। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভার জ্যোতঘনশ্যাম অঞ্চলের গিরিবালা বুথের ৬ জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। দাসপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস হুদাইতের হাত ধরে যোগদান করেন তাঁরা। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী এক ব্যক্তি বলেন, “বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু উন্নয়ন হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আসা রেখে আমরা তৃণমূলে যোগদান করলাম”

যদিও এই যোগদান বিষয়ে দাসপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস হুদাইত বলেন, “বিজেপি কথা দিয়েছিল উন্নয়নের কাজ করবে, কিন্তু উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে ওরা যুক্ত হয়।”

অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করাকে নিয়ে কটাক্ষ করেছেন দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা। তিনি বলেন, “যেই ছ’জনের কথা বলা হচ্ছে,  তাঁদের মধ্যে তিন জন তৃণমূলেরই কর্মী, বাকি তিনজন বিজেপি কর্মী। আজ দাসপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস হুদাইতের কাছে গিয়েছিল একটি রাস্তার দাবি নিয়ে, সেই দাবিটি মানবার জন্য তিনি শর্ত দেন, যে কোনও মূল্যে তাঁদেরকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে হবে, তাহলেই একমাত্র রাস্তাটি হতে পারে।” তবে এসবের পরেও ওই গিরিবালা বুথে নির্বাচনে বিজেপি জিতছে, এমনই দাবি বিজেপি নেতার।

Follow Us