AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

South Dinajpur: সমকামী সম্পর্কে ফাটল, রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জের হাসপাতালে যুবতী

South Dinajpur: আহত যুবতীর বাড়ি রায়গঞ্জের শক্তিনগর এলাকায়। তাঁর সঙ্গেই ২০২২ সালে রায়গঞ্জের বন্দর শ্মশান কলোনী এলাকার অন্য এক মহিলার সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু, ২ বছর যেতে না যেতেই ফাটল।

South Dinajpur: সমকামী সম্পর্কে ফাটল, রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জের হাসপাতালে যুবতী
হাসপাতালে যুবতীImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 6:03 PM
Share

রায়গঞ্জ: সমকামী সম্পর্কে টানাপোড়েন মধ্যেই রক্তারক্তি কাণ্ড। হাসপাতালে ভর্তি যুবতী। ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় পরিচয়। তারপর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। দেখা, কথা সবই চলতে থাকে। সম্পর্কও তৈরি হয়। কিন্তু, সম্প্রতি সেই সম্পর্কে অজ্ঞাত কোনও কারণে চিড় ধরতেই বাড়তে থাকে বিবাদ। এরইমধ্যে ঝামেলার মধ্যে যুবতীর গলায় কোপ। রক্তাক্ত অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনায় তাঁর সঙ্গী অন্য আর এক মহিলার ভূমিকা প্রশ্নের মুখে। 

আহত যুবতীর বাড়ি রায়গঞ্জের শক্তিনগর এলাকায়। তাঁর সঙ্গেই ২০২২ সালে রায়গঞ্জের বন্দর শ্মশান কলোনি এলাকার অন্য এক মহিলার সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। বছর দুয়েকের কাছাকাছি সময় ধরে ভালই চলছিল সম্পর্ক। এরইমধ্যে আচমকা সেই সম্পর্কে ফাটল ধরে। আহত মহিলা জানাচ্ছেন তাঁকে তাঁর সঙ্গী এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। শুক্রবার রাতে দু’জনের মধ্যে ফোনেও ব্যাপক ঝামেলা হয়। এরপরই শক্তিনগরের ওই যুবতী বন্দর শ্মশান কলোনি এলাকার ওই মহিলার বাড়ি ছুটে যান বলে খবর। 

সেখানেও তাঁদের মধ্যে একপ্রস্থ ঝামেলা হয় বলে খবর। সেই সময় ঘরে এক পুরুষের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে। সেখানেই ওই যুবতী ছুরিকাহত হন বলে জানা যায়। তবে কেউ তাঁকে ছুরি দিয়ে আঘাত করেছে নাকি তিনি নিজেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি। যদিও তাঁর পরিবারের দাবি তিনি নিজেই এই কাণ্ড ঘটিয়েছেন।

তাঁর জামাইবাবুর দাবি, শুক্রবার রাতে হঠাৎই তাঁর শ্যালিকা তাঁর স্ত্রীকে ভিডিয়ো কল করেন। সেখানেই বিষয়টি জানিয়েছিলেন। তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও স্পষ্ট বলছেন, তিনি নিজেই এই কাণ্ড করেছেন। ফোনেই তাঁদের সে কথা জানান ওই যুবতী। যদিও ইতিমধ্যেই ঘটনার কথা গিয়েছে রায়গঞ্জ থানার পুলিশের কানে। তাঁরা বলছেন, অভিযোগ পেলেই তদন্ত শুরু হবে। 

Follow Us