AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BLO Attacked : ছেলের নাম কেন ওঠেনি? ভোট চলাকালীন বিএলও-কে চড়-থাপ্পড়! উত্তেজনা নারায়ণগড়ে

WB Assembly Election 2026: আক্রান্ত বিএলও-র নাম তনুশ্রী পাত্রপাথর। এদিন, পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় বিধানসভার রায়পুর পশ্চিম বুথে ভোটগ্রহণ চলছিল। সেইসময় ওই বুথে উপস্থিত ছিলেন বিএলও তনুশ্রী। হঠাৎই সেখানে চড়াও হন রায়পুর পশ্চিম বুথের ভোটার অলক জানা। কেন তাঁর ছেলের নাম ভোটার তালিকায় ওঠেনি, প্রশ্ন তুলে ওই বিএলও-র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

BLO Attacked : ছেলের নাম কেন ওঠেনি? ভোট চলাকালীন বিএলও-কে চড়-থাপ্পড়! উত্তেজনা নারায়ণগড়ে
নারায়ণগড়ে বিএলও আক্রান্তImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 23, 2026 | 5:24 PM
Share

নারায়ণগড় : বিএলও-কে মারধরের অভিযোগ। এক ভোটারের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভায়। ভোটার তালিকায় কেন ছেলের নাম ওঠেনি। প্রশ্ন তুলে হঠাৎ মহিলা বিএলও-র উপর চড়াও হন ওই ভোটার। তাঁকে চড়-থাপ্পড় পর্যন্ত মারা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।

বিএলও-র অভিযোগ

আক্রান্ত বিএলও-র নাম তনুশ্রী পাত্রপাথর। এদিন, পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় বিধানসভার রায়পুর পশ্চিম বুথে ভোটগ্রহণ চলছিল। সেইসময় ওই বুথে উপস্থিত ছিলেন বিএলও তনুশ্রী। হঠাৎই সেখানে চড়াও হন রায়পুর পশ্চিম বুথের ভোটার অলক জানা। কেন তাঁর ছেলের নাম ভোটার তালিকায় ওঠেনি, প্রশ্ন তুলে ওই বিএলও-র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরই হঠাৎ তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী, চড়-থাপ্পড় পর্যন্ত মারেন।

হঠাৎ এসে আমাকে থাপ্পড় মারল

বিএলও তনুশ্রী বলেন, “আমি ৯২ পার্টের বিএলও। আমি বসেছিলাম। পাশ দিয়ে তখন যাচ্ছিলেন অলোক জানা। হঠাৎ আমাকে এসে বলেন অনলাইনে ফিল আপ করেছিলাম, তারপরও কেন নাম ওঠেনি। ভদ্রভাবে বললেও হতো। কিন্তু, আমাকে গালিগালাজ করা হয়। তারপরই হঠাৎ এসে আমাকে মারধর করল। তারপর চলে গিয়ে আবার ফিরে এসে আমার সঙ্গে তর্কাতর্কি শুরু করে। আমি সেইসময় ভিডিয়ো করেছি। কিন্তু, আমার হাত মুড়িয়ে মোবাইল কেড়ে ভিডিয়োটাও বন্ধ করে দেয়।”

ঘটনার পরপরই কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীকে বিষয়টি জানানো হয়। জওয়ানরা দ্রুত অভিযুক্তকে আটক করেন। এরপর খবর দেওয়া হয় নারায়ণগড় থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us