West Bengal NEWS Update: ‘এবার কল্পনাতীত রেকর্ড মার্জিনে জিতব’, নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু
Breaking News Update in Bengali: দুই কেন্দ্রে উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে দুই তৃণমূল শিবির, কংগ্রেস, বামেরা। আজ প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি। সূত্র মারফত জানা গিয়েছে, নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রীর পিএ প্রয়াত চন্দ্রনাথের মা হাসি রানি রথ। তাঁর নামে পোস্টারও পড়ে গিয়েছে।

দুই কেন্দ্রে উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে দুই তৃণমূল শিবির, কংগ্রেস, বামেরা। আজ প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি। সূত্র মারফত জানা গিয়েছে, নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রীর পিএ প্রয়াত চন্দ্রনাথের মা হাসি রানি রথ। তাঁর নামে পোস্টারও পড়ে গিয়েছে। জানা গিয়েছে, আজ তাঁর মনোনয়ন পেশে হলদিয়াতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে, রেজিনগরে কে প্রার্থী হবেন, তাও আজ ঘোষণা করা হবে। মঙ্গলবারও রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি রয়েছে শুভেন্দুর। গণেশ পুজো উপলক্ষে দেবের বাড়িতে যেতে পারেন তিনি। দিনভর রাজ্যজুড়ে ঘটনার ঘটনা।
LIVE NEWS & UPDATES
-
Suvendu Adhikari: চন্দ্রনাথ রথ খুনে মুখ্যমন্ত্রীর মুখে ‘ভাইপো গ্যাং’
- উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী করেছে চন্দ্রনাথের মা হাসিরানি রথকে।
- মঙ্গলবারই তিনি হলদিয়া মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসার সময়ই সাংবাদিকদের সামনে চন্দ্রনাথ রথের খুন নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী।
- তিনি বলেন, “শুটার আর সুপারি যারা দিয়েছে, ৭ জন গ্রেফতার করা হয়েছে। আমার যতটুকু জানা আছে, ২ কোটি টাকা খরচ করা হয়েছে এই কাজ করার জন্য। আর টাকা সরবরাহের কাজ ভাইপো গ্যাং করেছে।”
বিস্তারিত পড়ুন: ‘২ কোটি টাকা খরচ করা হয়েছিল’, চন্দ্রনাথ খুনে ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন শুভেন্দু
-
Suvendu Adhikari: হলদিয়াতে গিয়ে কী কী বললেন শুভেন্দু?
হলদিয়াতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী কী বললেন?
” আমি সকলের কাছে আবেদন করব, আপনারা যে বিপুল জয় এনে দিয়েছেন সরকার তৈরি হয়েছে, সরকার কাজ শুরু করেছে এবং মাত্র চার মাস অতিবাহিত হয়েছে। নন্দীগ্রামের বিপুল জনতার কাছে একটা প্রতিশ্রুতি দিচ্ছি। নিশ্চিন্তে থাকবেন, যেদিন আমি তমলুকের সাংসদ থেকে সরে গিয়েছিলাম, সেদিন অনেকেই সাংসদের পরিষেবা ইত্যাদি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু আপনাদের প্রয়োজনে, আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আমি প্রাক্তন সাংসদ হিসেবে অভাব বুঝতে দিইনি।”
বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে যে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি নন্দীগ্রামের জেল খাটা, কেস খাওয়া প্রত্যেক নেতাকে এই প্রতিশ্রুতি দিতে চাই আপনাদের সসম্মানে দলগত মর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করার কাজ আমার। মিথ্যে মামলা প্রত্যাহার করার দায়িত্ব আমার। সেই দায়িত্ব পালন করব। নন্দীগ্রামের অবহেলিত, অত্যাচারিত প্রত্যেকটি পরিবারের পেটে ভাত, মাথায় ছাদ…এ আমার অঙ্গীকার। এটা পূরণ করব।”
নন্দীগ্রামে বিপুল ভোটে জেতার অঙ্গীকার করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ভোট আমি করতে জানি। আমি বলে দিলাম। এমন মার্জিনে নন্দীগ্রামে বিজেপি জিতবে যেটা কখনও কল্পনা করতে পারেননি। বাকিটা সময় কথা বলবে।” মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “হারাতে এসেছিল নন্দীগ্রামে একুশে। হারিয়ে বাড়ি পাঠিয়েছিলাম। এবার গঙ্গা পেরিয়ে ওর পাড়াতে গিয়ে ওকে হারিয়ে দিয়ে এসেছি।”
-
-
West Bengal By-Poll: রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি
- রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি।
- আগেই হাসি রানি রথের নামে পোস্টার পড়েছিল নন্দীগ্রামে।
- এবার বিজেপির বিজ্ঞপ্তিতে দেখা গেল তাঁর নাম।
- রেজিনগরের প্রার্থী করা বয়েছে মুর্শিদাবাদের প্রাক্তন বিজেপি সভাপতি তথা দলের রাজ্য কমিটির সদস্য শাখারভ সরকারকে।
-
Hasi Rani Rath: বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে জানকীনাথ মন্দিরে পুজো হাসি রানি রথের
নন্দীগ্রাম ১ ব্লকের জানকি নাথ মন্দিরে পৌঁছন ২১০ নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসি রানি রথ।
উপস্থিত রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস, চন্ডিপুর বিধানসভার বিধায়ক পীযুষ দাস, তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল, সাহেব দাস,সুদীপ দাস সহ বিজেপি নেতৃত্ব।
মন্দিরের সামনে হাসিরানি রথকে উত্তরীয় দিয়ে বরণ করলেন সুদীপ দাস। এরপর নন্দীগ্রাম জনকিনাথ মন্দিরে(রাম সীতা মন্দির)পুজো দিলেন হাসি রানি রথ।
-
Sajal Ghosh: বুদ্ধদেব ভট্টাচার্যের নামের রাস্তার পক্ষে সওয়াল সজল ঘোষের
লেনিন-কার্ল মার্কসের নামের রাস্তা বদল হবে। এই নিয়ে জল্পনা ছড়িয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। বিজেপি নেতা তথাগত রায় জানিয়েছেন, লেনিন সরণি ছাড়াও আরও কিছু রাস্তার নাম বদলের প্রস্তাব দেওয়া হবে কমিটিতে। সিপিএম নেতা শতরূপ ঘোষ আবার পাল্টা জানিয়েছেন, তারা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের রাস্তা পরিবর্তন হয়নি। আর এই আবহের মধ্যেই এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামের রাস্তার পক্ষে সওয়াল করলেন বরাহনগরের বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)।
বিস্তারিত পড়ুন, ‘বুদ্ধবাবুর নামের রাস্তা হোক না অসুবিধা নেই’, প্রস্তাব দিলেন সজল
-
-
Dilip Ghosh: বাস ভাড়া নিয়ে কী বললেন দিলীপ?
পুজোর পরই বাড়তে পারে বাসের ভাড়া। পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের ইঙ্গিত সেই দিকেই। এবার সেই বাস ভাড়া বাড়ানোর পক্ষে বললেন রাজ্যের অপরমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বক্তব্য, বাস ভাড়া ,ট্রেন ভাড়া ,লোকাল ট্রেনের ভাড়া বহু বছর বাড়েনি। ফলে ভাড়া বাড়ানোতে কোনও সমস্যা নেই।
বিস্তারিত পড়ুন: ‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?
-
Nandigram By-Poll: নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসি রানি রথ
- নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী (BJP) হচ্ছেন মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথ (Hasi Rani Rath)। আজই মনোনয়ন পেশ করবেন তিনি।
- মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রচুর কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করবেন। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
- মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রাম ২১০ বিধানসভার জানকীনাথ মন্দিরে পুজো দেবেন হাসি রানি রথ। ইতিমধ্যেই কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেছেন।
- জানা গিয়েছে, পুজো দেওয়ার পর প্রায় ২০ হাজার কর্মী সমর্থক নিয়ে বড় মিছিল করে মনোনয়ন পেশ করবেন। হলদিয়া কদমতলা মোড় জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল হবে। মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
Published On - Sep 15,2026 9:47 AM
