AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal HIGHLIGHTS News: আদিবাসী ছাত্রীকে ‘ধর্ষণ’, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, উত্তাল ঝাড়গ্রাম

Breaking News Live Update in Bengali: বাইগাছি ওএনজিসি থেকে তেল উৎপাদন শুরু হয়েছে। প্রতিদিন অশোকনগর থেকে ২০ হাজার লিটার অপরিশোধিত তেল শোধনাগারে পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ওএনজিসি। এই বিশেষ উদ্যোগে খুশি অশোকনগরের বাসিন্দারা। এদিকে, আজ 'মন কি বাত' অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

West Bengal HIGHLIGHTS News: আদিবাসী ছাত্রীকে 'ধর্ষণ', রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, উত্তাল ঝাড়গ্রাম
ঝাড়গ্রামে অবরোধImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 30, 2026 | 10:29 PM
Share

রাজ্যের শিল্প মানচিত্রে বড় বদলের সম্ভাবনা। অশোকনগরে শুরু হল বাণিজ্যিক তেল উৎপাদন। বাইগাছি ওএনজিসি থেকে তেল উৎপাদন শুরু হয়েছে। প্রতিদিন অশোকনগর থেকে ২০ হাজার লিটার অপরিশোধিত তেল শোধনাগারে পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ওএনজিসি। এই বিশেষ উদ্যোগে খুশি অশোকনগরের বাসিন্দারা। এদিকে, আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, দিনভর নজর থাকবে নেপালের দিকেও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Aug 2026 05:12 PM (IST)

    Sukanta Majumdar: পুরভোটের প্রার্থী নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদারের

    সামনেই রয়েছে পুরভোট। নভেম্বরের দিকেই পুরভোট করার চিন্তা-ভাবনা করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সেই ইঙ্গিত মিলেছে কখনও মুখ্যমন্ত্রীর মন্তব্যে, কখনও আবার পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) মন্তব্যে। তবে, দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে, জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। দলের বিভিন্ন বিধায়ক-মন্ত্রীদের মধ্যে দায়িত্বও ভাগ করা দেওয়া হয়েছে। কলকাতার পুরভোট (KMC Vote) সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। এবার ভোটের আগে প্রার্থী নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন, কে কতদিন দলে আছে, সেটা বিচার্য নয়, ভাবমূর্তি দেখেই দেওয়া হবে টিকিট! পুরভোটের আগে মন্তব্য সুকান্তর

  • 30 Aug 2026 01:01 PM (IST)

    Jhargram Protest: আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল ঝাড়গ্রাম

    • আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম-বাঁকুড়া ৯ নং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসীরা। তাংদের দাবি, অভিযুক্ত টোটো চালককে উপযুক্ত শাস্তি দিতে হবে।
    • সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়েছে।  রাস্তায় বসে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরে অভিযুক্তে দোকান-বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
  • 30 Aug 2026 12:34 PM (IST)

    Islampur News: ইসলামপুরে প্রধান শিক্ষক নজরুল ইসলাম ‘খুন’, গ্রেফতার ২

    • প্রধান শিক্ষক নজরুল ইসলাম খুনের ঘটনায় অবশেষে বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা।
    • ঘটনার ২২ দিনের মাথায় গ্রেফতার দুই অভিযুক্ত। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
    • ইসলামপুর শহরের আলিনগর এলাকার বাসিন্দা ওই অভিযুক্ত মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের সূত্র ধরে আলিনগরের ওই মহিলাকে গ্রেফতার করা হয়। তাঁকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি, দিল্লি থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে ইসলামপুরে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
  • 30 Aug 2026 12:26 PM (IST)

    Organ Smuggling Case: বাংলার কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ! ধৃত এক

    • বাংলার কিডনি পাচার চক্রের মিলল বাংলাদেশ যোগ।
    • ঘটনায় গ্রেফতার এক পুরনো চাঁই। আগেও কিডনি পাচার চক্রে ধরা পড়েছিল ওই অভিযুক্ত।
    • ধৃতের নাম রাসেল আহমেদ। বাগুইআটির আটঘড়া ফুলতলা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের নাগরিককে
    • গতকাল রাতে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করে তাঁকে। এরপরে বিধাননগর দক্ষিণ থানার হাতে তাঁকে তুলে দেওয়া হয়।
  • 30 Aug 2026 11:06 AM (IST)

    Nepal: নেপাল থেকে ফিরলেন বসিরহাটের বৃদ্ধ দম্পতি

    রাজ্যে ফিরলেন নেপালে আটকে পড়া বসিরহাটের বৃদ্ধ দম্পতি অনুকূল পোদ্দার এবং রেবা রায় পোদ্দার। নেপালের বিপর্যয়কে চোখের সামনে দেখেছেন তারা। ঘুরতে গিয়ে এমন অভিজ্ঞতা হবে, তা কল্পনাও করতে পারেননি। বাড়ি ফিরে এসে তাঁরা বলছেন যে প্রকৃতিকে বিরক্ত করলে, প্রকৃতি ঠিক নিজের পথ খুঁজে নেবে। আর কি কখনও নেপাল যাবেন? প্রশ্ন শুনে শুধু বললেন, “মানুষের জীবন… কিছুই বলা যায় না।”

    বিস্তারিত পড়ুন, রসুয়াতেই যাচ্ছিলেন, দেখলেন নদীতে নেমে আসছে সাদা মেঘের মতো কিছু…নেপাল থেকে ফিরেও ওই দিনটা চোখে ভাসছে বসিরহাটের বৃদ্ধ দম্পতির

  • 30 Aug 2026 11:05 AM (IST)

    Jadavpur University: যাদবপুরের দেওয়াল লিখনে সাদা চুনকাম

    মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) অ্যাকশন। দেওয়াল থেকে মুছে ফেলা হল বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিটি। রাতারাতি দেওয়াল লিখনের উপরে সাদা রং করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এই কাজ করেছে, দাবি এবিভিপি(ABVP)-র।

    বিস্তারিত পড়ুন, মুখ্যমন্ত্রীর আপত্তির পরই অ্যাকশন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতারাতি মুছল ‘দেশবিরোধী’ লেখা!

  • 30 Aug 2026 11:03 AM (IST)

    Abhishek Banerjee: অভিষেককের তলব পুলিশের

    ক্যামাক স্ট্রিট কাণ্ডে (Camac Street News) বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অফিসে অবৈধ বিলবোর্ড খোলা নিয়ে অশান্তির ঘটনায় তৃণমূল সাংসদকে তলব করল পুলিশ। মঙ্গলবার বেলা ১২টায় শেক্সপিয়র সরণী থানায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। অভিষেকের পাশাপাশি ডেরেককেও (Derek O’Brien) তলব করা হয়েছে। আগামিকাল অর্থাৎ সোমবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

    বিস্তারিত পড়ুন, ক্যামাক স্ট্রিটে অশান্তির ঘটনায় অভিষেককে তলব পুলিশের, নোটিস পৌঁছল ডেরেকের বাড়িতেও

Published On - Aug 30,2026 11:00 AM

Follow Us