Bangla NewsWest bengal West Bengal Live Updates of August 5: armed man arrested in Kanchrapara, youth shot in Liluah, CM Suvendu Adhikari meeting and other breaking developments
NEWS Live Updates: নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধ করতে এবার কড়া অবস্থান নিল প্রশাসন। বুধবার সাতসকালে ঝাড়গ্রাম শহরের একাধিক সারের দোকানে আচমকা হানা দিল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি প্রতিনিধি দল। আবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় অস্ত্র-সহ গ্রেফতার করা হল একজনকে। তৃণমূলে ভাঙন আরও চওড়া হবে কি না, তা নিয়ে বাড়ছে জল্পনা। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়Image Credit source: TV9 Bangla
কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে টানাপোড়েন বেড়ে চলেছে। আরও তৃণমূল সাংসদ এনসিপিআইয়ে যোগ দেবেন কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। মঙ্গলবার আবার নয়াদিল্লিতে বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে, আজ(বুধবার) উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় অস্ত্র-সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। হাওড়ার লিলুয়ায় মদের আসরে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
05 Aug 2026 11:45 PM (IST)
‘সারপ্লাস’ বদলি এখনই নয়, নির্দেশ হাইকোর্টের
শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নিয়ে বড় নির্দেশ। প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এখনই ‘সারপ্লাস’ বদলি করা যাবে না।
বুধবার এক অন্তর্বর্তী নির্দেশে তা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি ‘সারপ্লাস’ বদলি নিয়ে নতুন আদর্শ কার্যপদ্ধতি বা এসওপি(SOP) তৈরি করেছে রাজ্য সরকার।
সেই অনুযায়ী অভ্যন্তরীণ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে সরকার। তারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা বদলির আবেদনও জমা করতে পারবেন। তবে তার ভিত্তিতে কাউকে এখনই বদলি করা যাবে না।
05 Aug 2026 11:44 PM (IST)
বদলে যাচ্ছে ‘বাংলার বাড়ি’-র নাম
মমতা বন্দ্যোপাধ্যায় জমানার ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পের নাম পাকাপাকিভাবে বদলে হতে চলেছে।
নতুন নাম হবে ‘পশ্চিমবঙ্গ আবাস’ (Paschim Banga Awas)।
আগামিকাল, বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই নতুন নামাঙ্কিত প্রকল্পের আওতায় রাজ্যের ১০ লক্ষ পরিবারের অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন।
05 Aug 2026 05:14 PM (IST)
মমতার বাড়ি থেকে ঝাড়ু নিয়ে চলে গিয়েছে পুরসভা, ‘মানুষের জানা উচিত’, বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
কলকাতা: বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর ইন্টারনেট কেটে নেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার মমতার দাবি তাঁর বাড়ি থেকে ঝাড়ু নিয়ে গিয়েছে কলকাতা পুরসভা। সমাজ মাধ্যমে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি।
বিদেশে চোখের চিকিৎসা করাতে চান অভিষেক। আগে এসএসকেএম-এ চিকিৎসকরা পরীক্ষা করবেন, পর্যবেক্ষণ বিচারপতির।
তাতে সায় নেই অভিষেকের। তাই মামলা খারিজ আদালতের।
05 Aug 2026 11:09 AM (IST)
Calcutta High Court: চলছে অভিষেকের আবেদনের শুনানি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি শুরু হয়েছে।
এদিন মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী রেবেকা জন বলেন, এর আগে তদন্তকারী সংস্থাকে সাত দিন আগে নোটিস দিয়ে গিয়েছেন তাঁর মক্কেল। কলকাতায় স্ত্রী ও বাচ্চারা রয়েছে। তাঁর মক্কেলের প্রতি মুভমেন্ট জানা যায়। সাংসদ হিসেবে যে কোনও দেশে যেতে পারেন তিনি।
বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সমস্যা বিধাননগর পুলিশ থানায় একাধিক আলাদা মামলা বিচারাধীন আছে। একটা মামলা হলে আলাদা কথা ছিল। কিন্তু আদালত মনে করছে, কলকাতায় কিংবা রাজ্যের বাইরে হলেও এই চিকিৎসা করার ক্ষেত্রে অসুবিধা নেই।
বিচারপতি আরও বলেন, “বিদেশ কিংবা দেশ আজকের দিনে চিকিৎসাক্ষেত্রে ম্যাটার করে না। বিচারপতির পর্যবেক্ষণ, অপথ্যালমোলজি এসএসকেএম-এ যেটি বিখ্যাত, সেখানেই তিন চিকিৎসকের কমিটি পরীক্ষা করবেন। চেক করবে আজ। পরশু রিপোর্ট দেবে। তারা যদি মনে করে, কলকাতা কিংবা দেশের যে কোনও আই হসপিটাল চিকিৎসা হতে পারে।
নির্দেশে কী লিখব আপনি এসএসকেএম-এ যেতে চান না, প্রশ্ন বিচারপতির।
অভিষেকের আইনজীবী রেবেকা জন জানান, তাঁর মক্কেল এসএসকেএম-এ চিকিৎসা করাতে চান না।
বিপাকে পড়ে মামলা প্রত্যাহার করতে চান অভিষেকের আইনজীবী। সেটাও খারিজ করে দেন বিচারপতি।
কালীঘাটে বিদায়ী তৃণমূল কাউন্সিলরের কার্যালয় ভাঙা নিয়ে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে সরব হলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
জবাব দিতে দেরি করলেন না রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার।
কুণাল ঘোষের অভিযোগের পর সামনে এল কলকাতা পৌরনিগমের একটি নোটিসও।
সেই নোটিস উল্লেখ করেই বিজেপি মুখপাত্র দাবি করেন, ৮৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়ের কার্যালয় অন্যের সম্পত্তি দখল করে তৈরি হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে কলকাতা পৌরনিগম।
হাওড়ায় গভীর রাতে মদের আসরে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলোনির ভেতরে একটি জায়গায় বসেছিল মদের আসর। সেই আসর চলাকালীনই কোনও একটি বিষয় নিয়ে বচসা শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বাইরে বেরিয়েও এসেছিলেন। কিন্তু এলাকার মদের ঠেকে এই ধরনের চিৎকার চেঁচামেচি হয়েই থাকে, তা শুনেই তারা অভ্যস্থ, তাই বিশেষ আমল দেননি তাঁরা।
বিবাদ চরমে উঠলে হঠাৎই কিছু বুঝে ওঠার আগে রিভলভার বের করে গুলি চালানো হয় বলে অভিযোগ।