AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident: সৌদি আরবে পথ দুর্ঘটনায় মৃত ৯ ভারতীয়, হেল্পলাইন নম্বর চালু দূতাবাসের

Accident: মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডলে ভারতীয় দূতাবাসের তরফে লেখা হয়েছে, "পথ দুর্ঘটনায় ৯ ভারতীয়র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে।

Accident: সৌদি আরবে পথ দুর্ঘটনায় মৃত ৯ ভারতীয়, হেল্পলাইন নম্বর চালু দূতাবাসের
প্রতীকী ছবি
| Updated on: Jan 29, 2025 | 8:09 PM
Share

জিজান: মর্মান্তিক পথ দুর্ঘটনায় সৌদি আরবে মৃত্যু হল ৯ ভারতীয়র। আহতও হয়েছেন কয়েকজন। পশ্চিম সৌদি আরবের জিজানে দুর্ঘটনাটি ঘটেছে বলে বুধবার জানিয়েছে জেদ্দার ভারতীয় দূতাবাস। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সহযোগিতার জন্য হেল্পলাইন নম্বরও দিল দূতাবাস।

মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডলে ভারতীয় দূতাবাসের তরফে লেখা হয়েছে, “পথ দুর্ঘটনায় ৯ ভারতীয়র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। মৃতদের পরিবারের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। আরও তথ্যের জন্য হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে।” এক্স হ্যান্ডলে হেল্পলাইন নম্বরগুলিও দিয়েছে ভারতীয় দূতাবাস।

হেল্পলাইন নম্বরগুলি হল:

৮০০২৪৪০০০৩ (টোল ফ্রি) ০১২২৬১৪০৯৩ ০১২৬৬১৪২৭৬ ০৫৫৬১২২৩০১ (হোয়াটসঅ্যাপ)

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুর্ঘটনায় ৯ ভারতীয়র মৃত্যুতে তিনি শোকাহত বলে জানিয়েছেন। এক্স হ্যান্ডলে বিদেশমন্ত্রী লেখেন, “জেদ্দাতে আমাদের কনস্যুলেট জেনারেলের সঙ্গে কথা বলেছি। মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেছেন। তিনি ওই পরিবারগুলিকে সবরকম সাহায্য করছেন।” এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

Follow Us
ব্যবসায়ী কল্যাণের বাড়িতে হঠাৎ ইডি, কী হল এমন?
ব্যবসায়ী কল্যাণের বাড়িতে হঠাৎ ইডি, কী হল এমন?
মোদীর মুখে উঠে এল বাংলার রসুন চাষিদের দুর্দশার কথা! দিলেন বড় বার্তা
মোদীর মুখে উঠে এল বাংলার রসুন চাষিদের দুর্দশার কথা! দিলেন বড় বার্তা
এই দেখুন 'ভয়ঙ্কর খেলা হবে' বলে বাইক বাহিনী পাড়ায় পাড়ায় ঢুকে কী করছে
এই দেখুন 'ভয়ঙ্কর খেলা হবে' বলে বাইক বাহিনী পাড়ায় পাড়ায় ঢুকে কী করছে
যেই না স্ট্রংরুম দেখতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী, অমনি...ভয়ঙ্কর ঘটনা
যেই না স্ট্রংরুম দেখতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী, অমনি...ভয়ঙ্কর ঘটনা
আসানসোলে রাজনৈতিক হিংসার বলি হননি কেউ,দাবি পুলিশের
আসানসোলে রাজনৈতিক হিংসার বলি হননি কেউ,দাবি পুলিশের
বিজেপি কর্মী শিবু রায়ের বাড়িতে পরপর বোমাবাজি, দেখুন...
বিজেপি কর্মী শিবু রায়ের বাড়িতে পরপর বোমাবাজি, দেখুন...
'...তখন পুলিশ খুলতে এলে মেরে ধরে এফআইআর করবে', মঞ্চ ছাড়লেন মমতা
'...তখন পুলিশ খুলতে এলে মেরে ধরে এফআইআর করবে', মঞ্চ ছাড়লেন মমতা
'যুবভারতীর ঘটনা দেশের ফুটবলের জন্য লজ্জার', মেসি নিয়ে TMCকে কটাক্ষ
'যুবভারতীর ঘটনা দেশের ফুটবলের জন্য লজ্জার', মেসি নিয়ে TMCকে কটাক্ষ
তৃণমূলের পতাকা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে পড়ার অভিযোগ
তৃণমূলের পতাকা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে পড়ার অভিযোগ
মগরাহাটে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা করছে বাইক বাহিনী?
মগরাহাটে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা করছে বাইক বাহিনী?