AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pori Moni: ‘ধর্মের দোহাই দিয়ে কী চলছে বাংলাদেশে?’ প্রশ্ন তুলেছিলেন পরীমনি, কেন তড়িঘড়ি আদালতে ছুটলেন অভিনেত্রী

Pori Moni: এই পোস্ট সামনে আসার পর পুরনো একটি মামলায় জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এক ব্যবসায়ীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে পরীর বিরুদ্ধে বছর চারেক আগে একটি মামলা হয়েছিল

Pori Moni: 'ধর্মের দোহাই দিয়ে কী চলছে বাংলাদেশে?' প্রশ্ন তুলেছিলেন পরীমনি, কেন তড়িঘড়ি আদালতে ছুটলেন অভিনেত্রী
পরী মনিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 27, 2025 | 1:12 PM
Share

বাংলাদেশ: টাঙ্গাইলের শোরুম উদ্বোধন করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির। গত কয়েকদিন ধরে নিজের ফেসবুকে সে কথা প্রচার করছিলেন তিনি। এলেঙ্গা বাসস্ট্যান্ডের কাছে টিন মার্কেট ওই শোরুমের উদ্বোধন করার কথা ছিল তাঁর। অভিনেত্রীর অপেক্ষায় ছিলেন বহু ভক্ত ও অনুরাগীও। কিন্তু শেষ পর্যন্ত যেতেই দেওয়া হল না পরি মনিকে। অভিযোগ, মৌলবাদীদের জন্য যেতে দেওয়া হয়নি তাঁকে। আর এই ঘটনার পরের দিনই অভিনেত্রীর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। অবশেষে আত্মসমর্পণ করলেন পরীমনি।

শোরুম উদ্বোধনে যেতে বাধা পাওয়ার পর নিজের ফেসবুকে একটি স্টেটাস দেন পরীমনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। ধর্মের নামে কী চলছে বাংলাদেশে, প্রশ্ন তোলেন তিনি। বাংলাদেশে যে আর কোনও নিরাপত্তা নেই, সে কথাও স্পষ্ট হয়ে গিয়েছে পরীর ফেসবুক পোস্টে। হু হু করে শেয়ার হয় ওই পোস্ট। আর তারপরই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় উঠছে প্রশ্ন। তবে কি মৌলবাদীদের প্রভাবেই এই কড়া পদক্ষেপ?

ফেসবুকে পরীমনি লিখেছেন, “এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে! ইনসিকিওর ফিল হচ্ছে। স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা। ধর্মের দোহাই দিয়ে কী প্রমাণ করতে চলেছেন তাঁরা? কী আর বলার আছে! এ দেশে সিনেমা-বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক।”

এই পোস্ট সামনে আসার পর পুরনো একটি মামলায় জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এক ব্যবসায়ীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে পরীর বিরুদ্ধে বছর চারেক আগে একটি মামলা হয়েছিল। অবশেষে মিলেছে স্বস্তি। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে এসেছেন পরীমনি।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…