AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: আজ থেকে আর পর্ন দেখতে পারবেন না বাংলাদেশিরা, বড় সিদ্ধান্ত ইউনূস সরকারের

Bangladesh: সেই একই দিনে আবার সচিবালয় থেকে জরুরি ভিত্তিতে একটি সাংবাদিক বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেখান থেকেই সাত দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি দেশে পর্নোগ্রাফি বন্ধ করার ঘোষণা করেন তিনি।

Bangladesh: আজ থেকে আর পর্ন দেখতে পারবেন না বাংলাদেশিরা, বড় সিদ্ধান্ত ইউনূস সরকারের
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Mar 14, 2025 | 5:40 PM
Share

ঢাকা: আজ থেকে আর পর্ন দেখতে পারবেন না বাংলাদেশিরা। বৃহস্পতিবার বিকালে জারি বিবৃতি। শুক্রবার থেকে হল কার্যকর। বাংলাদেশে বন্ধ হয়ে গেল সব পর্নোগ্রাফির সাইট। কাঁটা ফেলল ইউনূসের সরকার।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

ঘটনার সূত্রপাত একটি ধর্ষণকাণ্ড ঘিরে। গত সপ্তাহেই সেদেশের মাগুরা এলাকায় ধর্ষণের শিকার হয় এক তাজা প্রাণ। এক আত্মীয়ের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে নারকীয় যন্ত্রণার শিকার হতে হয় বছর আটেকে শিশুটিকে। আর সেই ঘটনার রেশ থাকতেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলল বাংলাদেশের তদারকি সরকার।

বলে রাখা ভাল, গতকালই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে সেই নির্যাতিতার। তারপর থেকে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে বাংলাদেশের অন্দরে। দুপুরে নির্যাতিতার মৃত্যুর পরেই, রাতে ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা।

সেই একই দিনে আবার সচিবালয় থেকে জরুরি ভিত্তিতে একটি সাংবাদিক বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেখান থেকেই সাত দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি দেশে পর্নোগ্রাফি বন্ধ করার ঘোষণা করেন তিনি। উপদেষ্টার কথায়, ‘পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটা যোগ রয়েছে। তাই শুক্রবার থেকেই এই সাইটগুলো বন্ধ করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার এই ঘটনার পর এক মুহূর্ত দেরি করেনি। অভিযুক্ত প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে। জেরা চলছে। আগামী রোববার অথবা সোমবার থেকেই বিচার প্রক্রিয়ার কাজ শুরু হয়ে যাবে।’

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?