AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: স্ত্রী মেলানিয়াকে চুমু, ভোটে জিতেই এই পুরুষকে ‘আই লাভ ইউ’ বললেন ট্রাম্প

US President Election: দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই একাধিক রেকর্ড গড়লেন ডোনাল্ড ট্রাম্প। এই অবিস্মরণীয় জয়ের জন্য জনসাধারণকে যেমন ধন্যবাদ জানান ট্রাম্প, তেমনই স্ত্রী মেলানিয়া, তাঁর সন্তানদের এবং প্রেসিডন্ট নির্বাচনের লড়াইয়ের সঙ্গী জেডি ভান্স, ও হাউস স্পিকার মাইক জনসনকে ধন্যবাদ জানান।

Donald Trump: স্ত্রী মেলানিয়াকে চুমু, ভোটে জিতেই এই পুরুষকে 'আই লাভ ইউ' বললেন ট্রাম্প
জয়ের পর স্ত্রীকে চুম্বন ট্রাম্পের।Image Credit: PTI
| Updated on: Nov 07, 2024 | 6:52 AM
Share

ওয়াশিংটন: আবারও মার্কিন মসনদে ট্রাম্প। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ দিন ম্যাজিক সংখ্যা পার করতেই ডোনাল্ড ট্রাম্প বিজয়ী ভাষণ দেন। স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলেকে পাশে নিয়েই উচ্ছ্বাসে ফেটে পড়েন ডোনাল্ড ট্রাম্প। জয়ের জন্য ধন্যবাদ জানান স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে। তাঁকে জড়িয়ে ধরে, চুমু খান।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই একাধিক রেকর্ড গড়লেন ডোনাল্ড ট্রাম্প। এই অবিস্মরণীয় জয়ের জন্য জনসাধারণকে যেমন ধন্যবাদ জানান ট্রাম্প, তেমনই স্ত্রী মেলানিয়া, তাঁর সন্তানদের এবং প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের সঙ্গী জেডি ভান্স, ও হাউস স্পিকার মাইক জনসনকে ধন্যবাদ জানান।

স্টেজে দাঁড়িয়েই স্ত্রী মেলানিয়ার দিকে ঘুরে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার সুন্দরী স্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। ও দারুণ কাজ করেছে। কঠোর পরিশ্রম করেছে। আমার অসাধারণ সন্তানদেরও ধন্যবাদ”। মেলানিয়ার প্রয়াত মাকে স্মরণ করে ট্রাম্প বলেন, “আজ উনি খুব খুশি হবেন এবং অত্যন্ত গর্বিত বোধ করবেন”।

স্ত্রী মেলানিয়াকে জড়িয়ে ধরে চুমু খেলেও, ‘আই লাভ ইউ’ বলেন অন্য কাউকে। তিনি আর কেউ নন, টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। কীভাবে ইলন মাস্ক তাঁর হয়ে প্রচার করেছেন, ফিলাডেলফিয়ায় দুই সপ্তাহ কাটিয়েছিলেন, সেই কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমাদের মাঝে এক নতুন স্টার জন্ম নিল। ইলন। ও অসাধারণ মানুষ। আমরা আজই একসঙ্গে বসেছিলাম। ও ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়ায় প্রচার করেছে। এই কারণেই আমি তোমায় এত ভালবাসি ইলন।”

সম্প্রতি নর্থ ক্যারোলিনায় হ্য়ারিকেনের পর ইলন মাস্কের স্টারলিঙ্ক কমিউনিকেশন যেভাবে কাজ করেছে, তার জন্য ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, “ওর এই উদ্যোগ বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিল। আমাদের সুপার জিনিয়াসদের রক্ষা করতে হবে আমেরিকাকে।”

Follow Us