AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire in Dhaka Airport: বিধ্বংসী আগুন ঢাকা বিমানবন্দরে, নামল ৩ বাহিনী, বিমান ওঠানামা আপাতত বন্ধ

Bangladesh: জানা যাচ্ছে, এ দিন বেলা আড়াইটে নাগাদ কার্গো ভিলেজ অর্থাৎ যে অংশে পণ্য সামগ্রী মজুত করে রাখা হয় সেখানেই কোনও ভাবে আগুন লেগে গিয়েছে। মূলত, দেশের জন্য আমদানিকৃত পণ্য এই স্থানেই জমা করে রাখা হয়। হঠাৎই ধোঁয়া দেখতে পান সেখানে কর্মরত ব্যক্তিরা।

Fire in Dhaka Airport: বিধ্বংসী আগুন ঢাকা বিমানবন্দরে, নামল ৩ বাহিনী, বিমান ওঠানামা আপাতত বন্ধ
ঢাকায় বিধ্বংসী আগুনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 18, 2025 | 4:55 PM
Share

ঢাকা: ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশের ঢাকার (Dhaka) বিমানবন্দরে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ধরে গিয়েছে বলে খবর। জানা যাচ্ছে, শনিবার দুপুর আড়াইটে নাগাদ কার্গো ভিলেজের আট নম্বর গেটে আগুন লাগে। কালো  ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। শেষ পাওয়া খবর অনুযায়ী দমকলের তিরিশটি ইঞ্জিন কাজ করছে।

জানা যাচ্ছে, এ দিন বেলা আড়াইটে নাগাদ কার্গো ভিলেজ অর্থাৎ যে অংশে পণ্য সামগ্রী মজুত করে রাখা হয় সেখানেই কোনও ভাবে আগুন লেগে গিয়েছে। মূলত, দেশের জন্য আমদানিকৃত পণ্য এই স্থানেই জমা করে রাখা হয়। সেখানেই হঠাৎই ধোঁয়া দেখতে পান সেখানে কর্মরত ব্যক্তিরা। পরবর্তীতে দেখা যায় কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। গলগল আগুন বেরতে শুরু করে।

এ দিকে, আগুন লাগার খবর পৌঁছতেই রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। আগুনের দাপট এতটাই বেশি যে দমকলকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আগুন নেভাতে। ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশান সহ ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী,বাংলাদেশ বিমানবাহিনীর দু’টি ফায়ার ইউনিট পৌঁছয়। আগুন নেভাতে হাত লাগিয়েছে নৌবাহিনীও। ইতিমধ্য়েই সেখানে থাকা মানুষজনকে এলাকা থেকে সরিয়ে ফেলা হয়েছে। সঙ্গে চলছে লাগাতার মাইকিং। আগুনের জেরে আপাতত বন্ধ রয়েছে সমস্ত রকম বিমান ওঠানামা।

এ দিকে, আজও ছাত্রও আন্দোলনে উত্তপ্ত হয়েছে ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে ঢাকায় সংসদের সামনে জুলাই আন্দোলনকারীদের ব্যাপক বিক্ষোভ। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে সংঘর্ষ হয়। বাধ্য লাঠিপেটা করতে হয় পুলিশ। পাল্টা চলে ইটবৃষ্টি। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৩৬ জন আহত হয়েছেন।

Follow Us
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল