AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangkok Pub Fire: হু হু করে বেরিয়ে আসছে আগুনের শিখা, সামনে যে আসছে, সেই শেষ! পানশালায় অগ্নিকাণ্ডে মৃত অন্তত ২৭

Bangkok Fire Video: নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় পানশালার ভিতরটা। দাউদাউ করে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখা যায়। আতঙ্কে পানশালায় উপস্থিত সকলে হুড়োহুড়ি শুরু করেন, কিন্তু ততক্ষণে পানশালায় প্রবেশের পথই আগুনের গ্রাসে চলে গিয়েছে।

Bangkok Pub Fire: হু হু করে বেরিয়ে আসছে আগুনের শিখা, সামনে যে আসছে, সেই শেষ! পানশালায় অগ্নিকাণ্ডে মৃত অন্তত ২৭
ভয়াবহ আগুন পানশালায়।Image Credit: X
| Updated on: Jul 13, 2026 | 7:47 AM
Share

ব্যাঙ্কক: ভয়াবহ অগ্নিকাণ্ড পানশালায়। পুড়ে মৃত্যু হল কমপক্ষে ২৭ জনের। আহত আরও অনেকে। এর মধ্যে ২২ জনের অবস্থা সঙ্কটজনক। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি বড় পানশালায়।

রবিবার মধ্য রাতে যখন উত্তর ব্যাঙ্ককের না লাদপ্রাও পাবে ভিড় থিকথিক করছিল, আমোদ-প্রমোদ, হুল্লোড় চলছিল, ঠিক সেই সময়ে আগুন ধরে যায়। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় পানশালার ভিতরটা। দাউদাউ করে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখা যায়। আতঙ্কে পানশালায় উপস্থিত সকলে হুড়োহুড়ি শুরু করেন, কিন্তু ততক্ষণে পানশালায় প্রবেশের পথই আগুনের গ্রাসে চলে গিয়েছে।

জানা গিয়েছে, প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ব্যাঙ্ককের গভর্নরও ঘটনাস্থলে এসে পৌছন। পরে আসেন থাইল্য়ান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল-ও। গভর্নর সংবাদমাধ্যমকে বলেন, “আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। আগুনের শিখা সিলিং পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। মূলত বিষাক্ত ধোঁয়াতেই অধিকাংশের মৃত্যু হয়েছে।”

গভর্নরই জানিয়েছেন যে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু হয়েছে। ৬৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২২ জনের অবস্থা সঙ্কটজনক। অনেকের দেহ পাবের পিছনে শৌচাগারের সামনে থেকে উদ্ধার করা হয়েছে।

কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। প্রধানমন্ত্রীও সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে পানশালায় পারফর্ম করা এক মিউজিশিয়ান প্রথমে স্টেজের কাছে একটি সার্কিট ব্রেকার থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরপরই বিস্ফোরণ হয় এবং গোটা পানশালা ধোঁয়ায় ঢেকে যায়।

Follow Us
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর