AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন বছরেই বিশ্ববাসীকে প্রতিষেধক উপহার দেবে মডার্না! আসছে ১০০ কোটি ডোজ়

বৃহস্পতিবার মডার্না জানিয়েছে ২০২১ সালের জুন মাসের মধ্যেই সারা বিশ্বের হাতে একটা বড় পরমাণে ভ্যাকসিনের ডোজ় তুলে দেবে তারা। কোম্পানির দাবি নতুন বছরের ছয় মাসের মধ্যেই প্রায় ১০ কোটি ভ্যাকসিন মার্কিন নাগরিকদের হাতে তুলে দেবে তারা।

নতুন বছরেই বিশ্ববাসীকে প্রতিষেধক উপহার দেবে মডার্না! আসছে ১০০ কোটি ডোজ়
প্রতীকী চিত্র
| Updated on: Dec 04, 2020 | 3:35 PM
Share

TV9 বাংলা ডিজিটাল: কবে আসবে ভ্যাকসিন? এই প্রশ্নের কোনও উত্তর এপর্যন্ত ছিল না। তবে সারা বিশ্বকে আশা দেখাচ্ছে ব্রিটেনের সংস্থা মডার্না (Moderna)। ফাইজ়ারের প্রতিষেধককে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে ব্রিটেন। মার্কিন এফডিএও কয়েক দিনের মধ্যেই ফাইজ়ারকে অনুমোদন দিতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।

বৃহস্পতিবার মডার্না জানিয়েছে ২০২১ সালের জুন মাসের মধ্যেই সারা বিশ্বের হাতে একটা বড় পরিমাণে ভ্যাকসিনের ডোজ় তুলে দেবে তারা। কোম্পানির দাবি নতুন বছরের ছয় মাসের মধ্যেই প্রায় ১০ কোটি ভ্যাকসিন মার্কিন নাগরিকদের হাতে তুলে দেবে তারা। তা ছাড়া আমেরিকার বাইরে উপলব্ধ হবে ২ কোটি ভ্যাকসিনের ডোজ়।

আরও পড়ুন: হেরেও ‘সমহিমায়’ ট্রাম্প! চিনকে আরও চাপে ফেলতে নতুন আইন আনছে হোয়াইট হাউস

২০২১ সালের মধ্যেই ৫০ থেকে ১০০ কোটি ভ্যাকসিন তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে মডার্না। ট্রায়ালে দারুণ ফল করেছে মডার্নার ভ্যাকসিন। প্রায় ৯৪ শতাংশ কার্যকরী বলে দাবি করেছিলেন মডার্নার গবেষকরা। ব্রিটেনে বরিস জনসনের সরকার জানিয়েছে প্রথমে স্বাস্থ্যকর্মীরা ও তারপর গুরুতর আক্রান্ত বয়স্করা পাবেন এই করোনা প্রতিষেধক। তবে ভারতে কবে এই করোনা প্রতিষেধক আসবে তা এখনও নিশ্চিত করে বলেনি কোনও পক্ষই। ভারতে এখন ভ্যাকসিনের ট্রায়ালের দৌড়ে এগিয়ে আছে ভারত বায়োটেকের কোভ্যাকসিন (Covaxin), জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি (Zycov-D) ও রাশিয়ার স্পুটনিক-ভি (Sputnik-V)এর।

Follow Us
পরাজয়ের ২৬ দিন পর বাইরে পা রাখলেন অভিষেক, তারপরেই...
পরাজয়ের ২৬ দিন পর বাইরে পা রাখলেন অভিষেক, তারপরেই...
শিল্পের বধ্যভূমিতেই বেঁচে উঠবে শিল্প?
শিল্পের বধ্যভূমিতেই বেঁচে উঠবে শিল্প?
হারের পর আর বেরোননি, বেরিয়েই তীব্র জনরোষের মুখে অভিষেক
হারের পর আর বেরোননি, বেরিয়েই তীব্র জনরোষের মুখে অভিষেক
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর