AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুখোশ বদলে লন্ডনে হানা ‘নতুন করোনাভাইরাসের’! হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ!

স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানক জানিয়েছেন, তিন দফায় কায়েম করা হয়েছে বাধা নিষেধ।

মুখোশ বদলে লন্ডনে হানা 'নতুন করোনাভাইরাসের'! হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ!
প্রতীকী চিত্র
| Updated on: Dec 15, 2020 | 1:03 PM
Share

লন্ডন: বিশ্বের একাধিক দেশ করোনা (COVID-19) প্রতিষেধকে সবুজ সঙ্কেত দিয়েছে। ব্রিটেন ও আমেরিকায় ইতিমধ্যেই শুরু হয়েছে করোনা টিকাকরণ। কিন্তু তার মধ্যেই নতুন এক ধরনের করোনাভাইরাস ছড়াতে শুরু করেছে ব্রিটেনে। সোমবার বরিস প্রশাসন জানিয়েছে, অত্যন্ত দ্রুত ছড়াচ্ছে এই নতুন করোনাভাইরাস। যার জেরে সারা ব্রিটেন জুড়ে ফের জোরদার করা হয়েছে সতর্কতা।

স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানক জানিয়েছেন, তিন দফায় কায়েম করা হয়েছে বাধা নিষেধ। যার জেরে পানশালা ও রেস্তরাঁ, থিয়েটারে জমায়েত বন্ধ। শুধুমাত্র টেকওয়ে কাউন্টারগুলি খোলা রয়েছে। তবে স্কুল ও বাকি দোকানগুলি খোলা রয়েছে। একসঙ্গে সর্বোচ্চ ৬ জনের বেশি জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে।

কয়েকটি জায়গায় ৭ দিনে করোনা আক্রান্তর সংখ্যা দ্বিগুণ হচ্ছে। আধিকারিকদের মতে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে এই নতুন করোনাভাইরাসের জন্যই এই বিপত্তি। তবে ইংল্যান্ডের প্রাধান স্বাস্থ্য আধিকারিক ক্রিস হুইটি জানিয়েছেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যেখান থেকে বলা যায়, নতুন এই করোনাভাইরাস আগের থেকেও বেশি মারাত্মক।

আরও পড়ুন: টিকল না যুদ্ধবিরতি! আর্মেনিয়াকে ‘ধ্বংস’ করে দেওয়ার হঁশিয়ারি আজারবাইজানের

এর আগেও একাধিকবার অভিযোজন দেখা গিয়েছে করোনাভাইরাসের ক্ষেত্রে। তবে কীভাবে নতুন এই করোনাভাইরাস অধিক সংখ্যক ব্যক্তিকে সংক্রমিত করছে সে বিষয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ব্রিটেনে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৮ লক্ষেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ৬৪ হাজারেরও বেশি মানুষ।

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের