AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: নিজেরা সংঘর্ষ বিরতি চাইল, নিজেরাই ভাঙল! ড্রোন পাঠিয়ে এখন কী বলছে ‘ঝুটা’ পাকিস্তান?

Pakistan: রাতেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠক করে বলেন যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। পরিস্থিতির গুরুত্ব বুঝে দায়িত্বশীল আচরণ করুক পাকিস্তান।

Pakistan: নিজেরা সংঘর্ষ বিরতি চাইল, নিজেরাই ভাঙল! ড্রোন পাঠিয়ে এখন কী বলছে 'ঝুটা' পাকিস্তান?
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: May 11, 2025 | 5:43 AM
Share

ইসলামাবাদ: আর কত মিথ্যাচার করবে পাকিস্তান? নিজেরাই ফোন করে প্রস্তাব দিল সংঘর্ষবিরতির। ভারত সম্মতি জানাল, ঘোষণা হল সংঘর্ষ বিরতি। তার ঘণ্টাখানেক বাদেই আবার নিজেরাই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল। নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার পর পাকিস্তানের বিবৃতি, ভারতই নাকি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। পাক সেনাদের সংযত হতে বলা হয়েছে।

শনিবার, ১০ মে বিকেল ৫টা থেকে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়। ঘড়ির কাঁটায় ৯টা বাজতেই আবার পুরনো ফর্মে পাকিস্তান। সংঘর্ষ বিরতির কথা ভুলে ফের ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাতে শুরু করল পাকিস্তান। ভারত সেই হামলাও প্রতিহত করেছে।

এরপর রাতেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠক করে বলেন যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। পরিস্থিতির গুরুত্ব বুঝে দায়িত্বশীল আচরণ করুক পাকিস্তান।

ভারতের অভিযোগ অস্বীকার করেই পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতি দেয়, “পাকিস্তান সংঘর্ষ বিরতি কার্যকর করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। কিছু জায়গায় ভারত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে, আমাদের বাহিনী দায়িত্বশীল ও সংযতভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে।

পাকিস্তান আরও বলেছে, “সংঘর্ষ বিরতি যাতে বিনা বাধায় কার্যকর হয়, তার জন্য যথাযথ স্তরে আলোচনা হওয়া প্রয়োজন। সীমান্তে থাকা বাহিনীরও সংযত থাকা উচিত।”

সংঘর্ষ বিরতি ভেঙেও কার্যত ভারতের ঘাড়েই দোষ ঠেলল পাকিস্তান। এবার ভারত এর জবাব কী দেয়, তাই দেখার। গতকালই বিদেশ সচিব জানিয়েছেন, সেনাবাহিনী যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

প্রতিবেদনটি সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে লেখা।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত