AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ব্যাংককে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাই প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন বিশেষ উপহার

PM Modi: থাইল্যান্ড থেকেই মোদী বলেন, ভারত ও থাইল্যান্ডের মধ্যে শতাব্দী প্রাচীন সম্পর্ক রয়েছে। রামায়ণই এর প্রমাণ। যে সমস্ত শিল্পীরা তাঁর সামনে রামায়ন মঞ্চস্থ করেন তাঁদের ভূয়সী প্রশংসাও করেন তিনি। দীর্ঘ সময় কথা হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা সঙ্গেও।

PM Modi: ব্যাংককে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাই প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন বিশেষ উপহার
থাইল্য়ান্ডে মোদী Image Credit: Twitter (X)
| Edited By: | Updated on: Apr 03, 2025 | 10:53 PM
Share

কলকাতা: থাইল্যান্ডে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গিয়েছেন ভূমিকম্প বিধ্বস্ত সে দেশের রাজধানী ব্যাংককে। ষষ্ঠ BIMSTEC শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে আগমণ তাঁর। এদিন বিমানবন্দরে পা রাখতেই মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় থাইল্যান্ডের তরফে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এয়ারপোর্টে এসেছিলেন সে দেশের প্রভাসী ভারতীয়রা। গোটা পর্ব ছিল একেবারে দেখার মতো। পরবর্তীতে ব্যাংককে থাই রামায়ণ দেখেন মোদী। দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্কের কথাও বারবার শোনা যায় মোদীর মুখে। 

থাইল্যান্ড থেকেই মোদী বলেন, ভারত ও থাইল্যান্ডের মধ্যে শতাব্দী প্রাচীন সম্পর্ক রয়েছে। রামায়ণই এর প্রমাণ। যে সমস্ত শিল্পীরা তাঁর সামনে রামায়ন মঞ্চস্থ করেন তাঁদের ভূয়সী প্রশংসাও করেন তিনি। দীর্ঘ সময় কথা হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী  পায়োংটার্ন সিনাওয়াত্রা সঙ্গেও। তিনি আবার মোদীর হাতে সে দেশের ঐতিহ্যবাহী বিশেষ উপহারও তুলে দেন। রইল বৌদ্ধ ধর্মের ছোঁয়া। ‘দ্য ওয়ার্ল্ড ত্রিপিটক’ নামে ওই ওই ধর্মগ্রন্থের খুবই সমাদর রয়েছে সে দেশে। সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের নিদর্শন হিসেবেই মূলত মোদীর হাতে এই বিশেষ উপহার তুলে দেন সে দেশের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, পালি বা সংস্কৃত ভাষায় লেখা ত্রিপিটক মূলত বুদ্ধের শিক্ষার একটি সংগ্রহ, যার মধ্যে ১০৮টি খণ্ড রয়েছে। এটিকে প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। 

সূত্রের খবর, এই সফরকালে ফের সে দেশের প্রধানমন্ত্রী মোদী থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদীর। দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও হওয়ার কথা রয়েছে। ভারতের পাশাপাশি থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার এবং ভুটানের নেতারাও এই সামিটে অংশগ্রহণ করছেন। 

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন