AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia-Ukraine Conflict: কয়েক ঘণ্টাও টিকল না যুদ্ধবিরতি! ইউক্রেনকে দুষেই ফের রণমূর্তি রাশিয়ার

Russia-Ukraine Conflict: শনিবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন যে, পশ্চিমী দুনিয়া যেভাবে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করছে, তা যুদ্ধের ইঙ্গিত দেওয়া ছাড়া আর কিছুই নয়।

Russia-Ukraine Conflict: কয়েক ঘণ্টাও টিকল না যুদ্ধবিরতি! ইউক্রেনকে দুষেই ফের রণমূর্তি রাশিয়ার
কিয়েভের বাইরে বোমাবর্ষণ থেকে বাঁচতে ভাঙা বাড়িতেই আশ্রয় নিল সাধারণ মানুষ।ছবি: PTI
| Edited By: | Updated on: Mar 06, 2022 | 6:48 AM
Share

কিয়েভ: মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার জন্য ঘোষণা করা হয়েছিল সংঘর্ষবিরতি(Ceasefire), তাও শেষ অবধি ধরে রাখা গেল না। যুদ্ধের দশম দিনে ইউক্রেনের সাধারণ মানুষ এবং বিভিন্ন দেশের নাগরিকদের সুরক্ষিতভাবে উদ্ধারের জন্য যুদ্ধ বিরতির ঘোষণা করা হয়েছিল। তবে ঘণ্টা খানেক বাদেই রাশিয়া (Russia) ও ইউক্রেন(Ukraine)-দুই দেশই একে অপরকে দোষারোপ করতে শুরু করল সংঘর্ষবিরতি লঙ্ঘনের জন্য। একদিকে, ইউক্রেনের দাবি, রাশিয়া প্রতিশ্রুতি মতো মানবিক করিডর (Humanitarian Corridor) তৈরি করেনি এবং মারিউপোলের বাসিন্দাদের শহর ছেড়ে যেতে বাধা দিয়েছে। অন্যদিকে, রাশিয়ারও দাবি, ইউক্রেনবাসী শর্ত পালন করেনি, তারা কোনওভাবেই শান্তি বজায় রাখতে আগ্রহী নয়। যুদ্ধবিরতি বাতিল হতেই ফের হামলা শুরু করেছে রাশিয়া।

শনিবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন যে, পশ্চিমী দুনিয়া যেভাবে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করছে, তা যুদ্ধের ইঙ্গিত দেওয়া ছাড়া আর কিছুই নয়। যদি ইউক্রেনে ‘নো-ফ্লাই জ়োন’  ঘোষণা করা হয় বা করার চেষ্টা করা হয়, তবে তা দুই দেশের মধ্যে সংঘর্ষে ঢুকে পড়ার সমান হিসাবেই গণ্য করা হবে।

এদিকে, শনিবার সকালেই রাশিয়ার তরফে জানানো হয়েছিল যে, বেলারুশের বৈঠকে আলোচিত মানবিক করিডর তৈরির প্রস্তাব মেনেই কয়েক ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই মারিউপোল ও ভলনোভাকারবাসিবন্দাদের নিরাপদভাবে শহর ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। ইউক্রেনের তরফে জ়াপরঝিয়ার পথ ধরে নাগরিকদের বিশেষ বাসে করে বের করে আনার ব্যবস্থাও করা হয়। তবে বেলা গড়াতেই বিফল হয় যুদ্ধবিরতি, ফের আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে দুই দেশ। মস্কো ও কিয়েভ- দুই রাজধানীর তরফেই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করা হয়েছে। মারিউপোলের মেয়রও জানিয়েছেন, রুশ সেনা প্রায় ১০ হাজারেরও বেশি সাধারণ মানুষকে বন্দি করে রেখেছে। খাবার, জল, বিদ্যুৎ পরিষেবাও ছিন্ন করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Russia-Ukraine Conflict: পশ্চিমী দেশগুলিকে নিশানা করে কি ‘আরও বড় যুদ্ধ’ শুরুর ইঙ্গিত দিলেন পুতিন?

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!