AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: আওয়ামী লীগ নেতার মা-কাকিমাকে বাড়িতে জ্যান্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা

Bangladesh: গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তার ৩ দিন পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। হাসিনা দেশ ছাড়ার পরই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাদের উপর হামলা শুরু হয়। মৃত্যুও হয় অনেকের।

Bangladesh: আওয়ামী লীগ নেতার মা-কাকিমাকে বাড়িতে জ্যান্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Dec 09, 2024 | 12:07 AM
Share

ঢাকা: বাড়ির ভিতর রয়েছেন পরিবারের সদস্যরা। সেই অবস্থাতেই এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। পুড়ে মৃত্যু হল ওই আওয়ামী লীগ নেতার মা ও কাকিমার। রবিবার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মৌলভী বাজার সদর উপজেলায়।

এদিন মৌলভী বাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা জেলা যুব লীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় চরমপন্থীরা। তখন বাড়ির ভিতর ছিলেন রুমেলের মা ও কাকিমা। তাঁরা বাইরে বেরনোর সুযোগ পাননি। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে বাড়িটি। আগুনের লেলিহান শিখায় বাড়ির মধ্যে পুড়ে মৃত্যু হয় তাঁদের।

শুধু রুমেলের বাড়িতে নয়। এদিন জেলা ছাত্র লীগ নেতা হেলালের বাড়িতেও আগুন ধরিয়ে দেয় কট্টরপন্থীরা। সেখানে অবশ্য কেউ জখম হননি। দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তার ৩ দিন পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। হাসিনা দেশ ছাড়ার পরই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাদের উপর হামলা শুরু হয়। মৃত্যুও হয় অনেকের। রবিবারই লন্ডনে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন হাসিনা। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলার নিন্দা করেন। ইউনূস প্রশাসনকে তীব্র আক্রমণ করেন তিনি। আর এদিনই এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?