AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: ব্যক্তিগত আক্রোশেই ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প! কারণটা অবাক করে দেবে…

US Tariff on India: আমেরিকার মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক তথা ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি জেফারিজের রিপোর্টে দালি করা হয়েছে, ভারতের উপরে আমেরিকার ৫০ শতাংশ শুল্ক চাপানোর পিছনে রয়েছে ট্রাম্পের ব্যক্তিগত কারণ।

Donald Trump: ব্যক্তিগত আক্রোশেই ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প! কারণটা অবাক করে দেবে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Aug 30, 2025 | 7:38 AM
Share

ওয়াশিংটন: বাণিজ্যে সমতা বা ভারত বেশি হারে শুল্ক নেয় বলে নয়, হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপরে শুল্ক ৫০ শতাংশ করে দেওয়ার আসল কারণ কী, তা ফাঁস করে দিলেন মার্কিন মুলুকের একটি কোম্পানিই। এবং কারণটা অবাক করে দেওয়ার মতো।

আমেরিকার মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক তথা ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি জেফারিজের রিপোর্টে দালি করা হয়েছে, ভারতের উপরে আমেরিকার ৫০ শতাংশ শুল্ক চাপানোর পিছনে রয়েছে ট্রাম্পের ব্যক্তিগত কারণ। গত মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে যখন সংঘাত হয়েছিল, সেই সংঘাতে মধ্যস্থতা করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি। আর সেই রাগেই ট্রাম্প রাতারাতি ভারতের উপরে দ্বিগুণ শুল্ক চাপিয়েছেন।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, “এই শুল্ক আসলে আমেরিকার প্রেসিডেন্টের ব্যক্তিগত শত্রুতার ফল, কারণ তিনি ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী এই টানাপোড়েন শেষ করায় নিজের বিশেষ ভূমিকা পালন করতে দেওয়া হয়নি।”

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমপক্ষে ৪০ বার দাবি করেছেন যে ভারত-পাকিস্তানের সংঘাত পরমাণু যুদ্ধের রূপ নিতে পারত। তিনিই সেই সংঘাত আটকেছেন। তবে ভারত সাফ জবাবে জানিয়েছে, কোনও মধ্যস্থতায় সংঘাত থামেনি। পাকিস্তানের তরফে অনুরোধ আসার পরই সংঘর্ষবিরতি হয়েছে। পাকিস্তান ইস্যুতে কারোর মধ্যস্থতা গ্রহণ করা হবে না বলেই জানানো হয়েছে। তারপরও থামেননি ট্রাম্প। কখনও নিজে, কখনও বা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্য়ারোলিন লেভিটকে দিয়ে বলিয়েছেন যে সংঘর্ষ থামানোর জন্য ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। সংঘর্ষবিরতির দাবি করার আসল কারণ এটাই।

ভারতের উপরে অতিরিক্ত শুল্ক চাপানোর ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট যুক্তি দিয়েছিলেন যে ইউক্রেন যুদ্ধের সময় ভারত রাশিয়ার থেকে কম দামে তেল কিনেছে, যেখানে আমেরিকা সহ বাকি দেশ রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে তাদের চাপে রাখার চেষ্টা করছিল। তবে তথ্য বলছে, ভারতের থেকেও বেশি পরিমাণে রাশিয়া থেকে তেল কেনে চিন। তাদের উপরে এমন কোনও অতিরিক্ত শুল্ক চাপানো হয়নি।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী